Header Ads Widget

Responsive Advertisement

সিরাজদ্দৌলা - শচীন্দ্রনাথ সেনগুপ্ত || sirajdoula sachindranath sengupta



১. শচীন্দ্রনাথ সেনগুপ্ত কবে কোথায় জন্মগ্রহণ করেন?
👉  শচীন্দ্রনাথ সেনগুপ্ত ১৮৯২ খ্রিস্টাব্দে বাংলাদেশের খুলনা জেলার সেনহাটি গ্রামে জন্মগ্রহণ করেন ।

২. শচীন্দ্রনাথ সেনগুপ্তের পিতা ও মাতার নাম কি ছিল?
👉   পিতা সত্যচরণ সেনগুপ্ত এবং মাতা চপলা দেবী

৩. সিরাজউদ্দৌলা নাটকের উৎস কি ?
👉  সিরাজউদ্দৌলা নামক মূল নাটক

৪. কলকাতা জয় করে সিরাজউদ্দৌলা কি নাম রেখেছিলেন?
👉  আলিনগর

৫. আলিনগরের সন্ধির সকল শর্ত রক্ষা করার জন্য প্রতিভূরূপে কাকে রাখা হয়েছিল ?
👉  ওয়াটস

৬. ভদ্রতার অযোগ্য তোমরা - কে কাকে বলেছে ?
👉 সিরাজ , ওয়াটস কে বলেছে ।

৭. কর্নেল ক্লাইভের সৈন্যরা শীঘ্রই কোথায় পৌঁছবে?
👉  কলকাতা

৮. বাংলায় আমি এমন আগুন জালাইবো যাহা গঙ্গার সমস্ত জল দিয়েও নেভানো যাইবে না - কার চিঠিতে এই উক্তি রয়েছে ?
👉  এডমিরাল ওয়াটসন

৯. নবাবের উপর নির্ভর করা অসম্ভব চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ- কার উক্তি ?
👉 ওয়াটস

১০. সিরাজউদ্দৌলা নাটকের পটভূমি কি ?
👉  সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের বিরোধ

১১. ওয়াটস নামে যে ব্যক্তির পরিচয় পাওয়া যায় তার প্রকৃত নাম কি?
👉  উইলিয়াম ওয়াটসন

১২. মঁসিয়ে লা কে ছিলেন ?
👉 একজন ফরাসি বণিক

১৩. ওয়াটস সাহেবকে ওরকম করে বিদায় না দিলেও চলত" - বক্তা কে , কাকে বলেছে ?
👉  বক্তা রাজবল্লভ , সিরাজউদ্দৌলাকে বলেছে

১৪. জাহাঁপনা -  মানী লোকের মানহানি করে আপনি আমাদের সকলেরই অপমান করেছেন- বক্তা কে এবং মানী লোকটি কে ?
👉 বক্তা মীরজাফর , মানী লোকটি হলো ওয়াটস

১৫. খোজা-পিদ্রুর মারফত কে কাকে চিঠি পাঠিয়েছিল ?
👉 ওয়াটস , মীরজাফরকে

১৬. ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষে নিষ্পত্তি করার কথা কে বলেন?
👉  রাজ বল্লভ

১৭. "মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাক এই বাংলা"- বক্তা কে ?
👉  সিরাজউদ্দৌলা

১৮. " শপথ করছি জাহাঁপনা আজ থেকে সর্বসময়ে সর্বক্ষেত্রে আপনার সহায়তা করব"- কে বলেছিলেন?
👉  মীরজাফর

১৯. "শপথ করছি সিপাহশালারের সকল নির্দেশ মাথা পেতে নেব"- কে বলেছিলেন?
👉  মোহনলাল

২০. সিপাহ শালার এর আদেশে হাসিমুখে মৃত্যুকে বরণ করার কথা কে বলেছিলেন ?
👉  মীর মদন

২১. নবাব কাকে পলাশীর কথা স্মরণ করিয়ে দিতে বলেছিলেন?
👉  গোলাম হোসেন

২২. " সিংহাসন কি টলছে ? " কে কাকে বলেছিল ?
👉  সিরাজউদ্দৌলা গোলামহোসেন কে বলেছিল

২৩. "ওখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো "- বক্তা কে ?
👉  ঘসেটি বেগম

২৪. কোম্পানির ফৌজ কোন স্থানের অভিমুখে অভিযান শুরু করেছে ?
👉  কাশিমবাজার

২৫. তেমনি দুর্দিন কে কামনা করে মা ! - কে কাকে বলেছে?
👉  সিরাজউদ্দৌলা ঘসেটি বেগমকে বলেছে

২৬. এখানে কোন দুর্দিনের কথা বলা হয়েছে ?
👉  ইংরেজ সৈন্যদের মুর্শিদাবাদ আক্রমণ

২৭. পূর্ণিয়ার যুদ্ধে শওকতকে হত্যা করেছেন কে?
👉  মোহনলাল

২৮. মতিঝিলে ঘসেটি বেগমের যাবার অধিকার কেন নেই বলে সিরাজ জানিয়েছিল ?
👉  রাজনীতির কারণে

২৯. "নবাব মহীষী এই বাঁদির বিরুদ্ধে অভিযোগ করছেন নবাব .. বাঁদিকে দণ্ড দিয়ে মহিষীকে খুশি করুন "- এখানে বাঁদি এবং মহিষী কে ?
👉 মহিষী হলেন লুৎফা (নবাবের স্ত্রী) এবং বাঁদি হলেন নবাবের মাসি ঘসেটি বেগম

৩০. "আজকের এ কান্না শুধুই বিলাস; কিন্তু এ কান্নার বিরাম নেই "- কে বলেছিল ?
👉  ঘসেটি বেগম

৩১. "ওই ঘসেটি বেগম মানবী না দানবী ? " - কে কাকে বলেছে ?
👉 সিরাজ লুৎফাকে বলেছে

৩২. "মনে হয়, ওর নিঃশ্বাসে বিষ , ওর দৃষ্টিতে আগুন ,  ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প ! " কে কার উদ্দেশ্য এই কথা বলেছে ?
👉  লুৎফা ঘসেটি বেগমের উদ্দেশ্যে এ কথা বলেছে

৩৩. সিরাজদৌলা কতদিন রাজত্ব করেছিলেন ?
👉  ১৫ মাস

৩৪. সিরাজের ১৫ মাসের নবাবীর মধ্যে যুদ্ধ , ষড়যন্ত্র ও গুপ্তচর পরিচালনায় কত মাস অতিক্রান্ত হয়েছে বলে জানা যায় ?
👉  ১২ মাস

৩৫. সিরাজউদ্দৌলা নাটকের শেষে পলাশী কে কি বলে সম্বোধন করেছেন?
👉  রাক্ষসী

৩৬. আজীবন শব্দটির সমাস কি হবে ?
👉  ব্যাপ্তি তৎপুরুষ সমাস

৩৭. শ্রদ্ধা শব্দের পদান্তর করলে কি হবে ?
👉  শ্রদ্ধেয়

৩৮. রণক্ষেত্র শব্দের সমাস কি হবে ?
👉  ষষ্ঠী তৎপুরুষ সমাস

৩৯. অন্তর শব্দের পদান্তর কি হবে ?
👉  আন্তরিক

৪০. সিংহাসন শব্দের সমাস কি হবে ?
👉  মধ্যপদলোপী কর্মধারায়

🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴









Post a Comment

0 Comments