১. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১. বঙ্কিমচন্দ্র কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: ২৪ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে ১৮৩৮ খ্রিস্টাব্দে।
২. বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম কী?
উত্তর: কমলাকান্ত, ভজ রাম, দর্পনারায়ণ, মহামর্কট।
৩. ‘রাজমোহনস ওয়াইফ’ উপন্যাসের বঙ্গানুবাদ করেন কে?
উত্তর: সজনীকান্ত দাস মহাশয়।
৪. ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাসের প্রথম পরিচ্ছেদের নাম কী?
উত্তর: দেব মন্দির।
৫. ‘বিষবৃক্ষ’ উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কী?
উত্তর: দ্যা পয়জন ট্রি (The Poison Tree)।
৬. ‘বন্দেমাতরম’ গানটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে ব্যবহৃত হয়েছে?
উত্তর: আনন্দমঠ উপন্যাসে।
৭. ‘বিষবৃক্ষ’ উপন্যাসের প্রথম পরিচ্ছেদের নাম কী?
উত্তর: নগেন্দ্রের নৌকা যাত্রা।
৮. বঙ্কিমচন্দ্রের রচিত ক্ষুদ্রতম ব্যঙ্গাত্মক রচনা কোনটি?
উত্তর: মুচিরাম গুড়ের জীবন চরিত।
৯. ‘চন্দ্রশেখর’ উপন্যাসের প্রথম পরিচ্ছেদের নাম কী?
উত্তর: দলনী বেগম।
১০. বাংলার ‘স্কট’ নামে পরিচিত কে?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
১১. তাম্রলিপ্তের ঘটনা নিয়ে বর্ণিত উপন্যাস কোনটি?
উত্তর: যুগলাঙ্গুরীয়।
১২. ‘সীতারাম’ উপন্যাসের নাট্যরূপ কে দেন?
উত্তর: গিরিশচন্দ্র ঘোষ।
১৩. বাংলা সাহিত্যের প্রথম সার্থক সামাজিক উপন্যাস কোনটি?
উত্তর: বিষবৃক্ষ।
১৪. “লাঠি তোমার দিন ফুরাইয়াছে”— এটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের উক্তি?
উত্তর: দেবী চৌধুরানী।
১৫. বঙ্কিমচন্দ্রের কথায় তাঁর প্রথম ঐতিহাসিক উপন্যাস কোনটি?
উত্তর: রাজসিংহ।
১৬. কোন উপন্যাসে ব্রজবুলিতে লেখা বৈষ্ণব পদ আছে?
উত্তর: মৃণালিনী।
১৭. বঙ্কিমচন্দ্রের ‘রজনী’ উপন্যাসের রজনী চরিত্রে কার কোন রচনার, কোন চরিত্রের ছায়াপথ ঘটেছে?
উত্তর: লর্ড লিটনের Last Days of Pompeii উপন্যাসের নিদিয়া চরিত্র।
১৮. বঙ্কিমচন্দ্র রচিত বিধবা বিবাহ কেন্দ্রিক উপন্যাস কোনটি?
উত্তর: বিষবৃক্ষ ও কৃষ্ণকান্তের উইল।
১৯. বঙ্কিমচন্দ্র রচিত কাব্যধর্মী রোমান্সমূলক উপন্যাস কোনটি?
উত্তর: কপালকুণ্ডলা।
২০. তুর্কি অভিযানের কাহিনী নিয়ে বর্ণিত উপন্যাস কোনটি?
উত্তর: মৃণালিনী।
২১. পাঠান ও মুঘলের প্রতিদ্বন্দ্বিতা আছে কোন উপন্যাসে?
উত্তর: দুর্গেশনন্দিনী।
২২. মুঘল শাসনে জাহাঙ্গীরের আমল বর্ণিত কোন উপন্যাসে?
উত্তর: কপালকুণ্ডলা।
২৩. সন্ন্যাসী ফকির বিদ্রোহের বর্ণনা আছে কোন উপন্যাসে?
উত্তর: আনন্দমঠ।
২৪. মুঘল আমলের শেষ অংশ বর্ণিত কোন উপন্যাসে?
উত্তর: সীতারাম।
২৫. স্বদেশী আন্দোলনে সহায়তাকারী উপন্যাস কোনটি?
উত্তর: আনন্দমঠ।
২. রবীন্দ্রনাথ ঠাকুর
২৬. রবীন্দ্রনাথের ‘চোখের বালি’ উপন্যাসের পূর্ব নাম কী ছিল?
উত্তর: বিনোদিনী।
২৭. ‘চোখের বালি’ উপন্যাসের হিন্দি অনুবাদের নাম কী?
উত্তর: আঁখ কি কিরকির।
২৮. ‘বউ ঠাকুরানীর হাট’ উপন্যাসটি কাকে উৎসর্গ করেন?
উত্তর: সৌদামিনী দেবী।
২৯. ‘বউ ঠাকুরানীর হাট’ উপন্যাসের নাট্যরূপ কী?
উত্তর: প্রায়শ্চিত্ত ও পরিত্রাণ (নাট্যরূপ: কেদারনাথ চৌধুরী)।
৩০. ‘রাজর্ষি’ উপন্যাস অবলম্বনে রচিত নাটক কোনটি?
উত্তর: বিসর্জন।
৩১. ‘চোখের বালি’ উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত?
উত্তর: নবপর্যায় বঙ্গদর্শন।
৩২. ‘গোরা’ উপন্যাসটি কাকে উৎসর্গ করেন?
উত্তর: রথীন্দ্রনাথ ঠাকুর।
৩৩. ‘গোরা’ উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত?
উত্তর: প্রবাসী পত্রিকা।
৩৪. ‘ঘরে বাইরে’ উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত?
উত্তর: সবুজ পত্র।
৩৫. ‘যোগাযোগ’ উপন্যাসের পূর্ব নাম কী কী ছিল?
উত্তর: কুমুদিনী, তিন পুরুষ।
৩৬. ‘যোগাযোগ’ উপন্যাস কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: বিচিত্রা।
৩৭. ‘শেষের কবিতা’ উপন্যাসটির পূর্ব নাম কী ছিল?
উত্তর: মিতা।
৩৮. ‘দুইবোন’ উপন্যাস কাকে উৎসর্গ করেন?
উত্তর: রাজশেখর বসু।
৩৯. ‘চার অধ্যায়’ উপন্যাসটি কাদের উৎসর্গ করেন?
উত্তর: কারারক্ষীদের।
৪০. রবীন্দ্রনাথের শেষ উপন্যাস কোনটি?
উত্তর: চার অধ্যায় (১৯৩৪)।
৩. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
৪১. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সর্বপ্রথম প্রকাশিত গল্প কোনটি এবং এটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: রসকলি, কল্লোল পত্রিকায় প্রকাশিত হয় (১৯২৮)।
৪২. ‘আরোগ্য নিকেতন’ উপন্যাসের জন্য তিনি কোন কোন পুরস্কার পান?
উত্তর: রবীন্দ্র পুরস্কার (১৯৫৫) ও সাহিত্য একাডেমি (১৯৫৬)।
৪৩. ‘গণদেবতা’ উপন্যাসের জন্য তিনি কোন পুরস্কার পান?
উত্তর: জ্ঞানপীঠ পুরস্কার (১৯৬৭)।
৪৪. ‘চৈতালি ঘূর্ণি’ উপন্যাসটি কাকে উৎসর্গ করেন?
উত্তর: সুভাষচন্দ্র বসু।
৪৫. ‘চৈতালি ঘূর্ণি’ কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: প্রবাসী পত্রিকায়।
৪৬. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কী ছিল?
উত্তর: হাবু শর্মা।
৪৭. ‘ধাত্রীদেবতা’ উপন্যাসটির পূর্ব নাম কী ছিল?
উত্তর: জমিদারের মেয়ে।
৪৮. বলাইচাঁদ মুখোপাধ্যায়কে উৎসর্গ করেন কোন উপন্যাস?
উত্তর: মন্বন্তর।
৪৯. কালিদাস রায়কে উৎসর্গ করেন কোন উপন্যাস?
উত্তর: হাঁসুলী বাঁকের উপকথা।
৫০. প্রেমেন্দ্র মিত্রকে উৎসর্গ করেন কোন উপন্যাস?
উত্তর: পদচিহ্ন ও রাধা।
৫১. রাজশেখর বসুকে উৎসর্গ করেন কোন উপন্যাসটি?
উত্তর: সপ্তপদী।
৫২. সত্যজিৎ রায়কে উৎসর্গ করেন কোন উপন্যাস?
উত্তর: একটি চড়ুই পাখি ও কালো মেয়ে।
৫৩. ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করেন কোন উপন্যাস?
উত্তর: মঞ্জরি অপেরা।
৫৪. জীবিত কালের প্রকাশিত শেষ উপন্যাস কোনটি?
উত্তর: ফরিয়াদ।
৫৫. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পগ্রন্থের নাম কী?
উত্তর: ছলনাময়ী।
৫৬. ‘বন্দ্যোপাধ্যায় ত্রয়ী’ নামে কারা পরিচিত?
উত্তর: বিভূতিভূষণ, মানিক ও তারাশঙ্কর।
৫৭. তারাশঙ্করের আত্মজীবনীমূলক উপন্যাস কোনটি?
উত্তর: ধাত্রীদেবতা।
৫৮. ‘গণদেবতা’ উপন্যাসের পূর্ব নাম কী ছিল?
উত্তর: চণ্ডী মণ্ডপ।
৫৯. ‘রাই কমল’ উপন্যাসের পূর্ব নাম কী ছিল?
উত্তর: প্রেম ও প্রয়োজন।
৬০. ‘রসকলি’ কাকে উৎসর্গ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
৬১. ‘আরোগ্য নিকেতন’ উপন্যাসের পূর্ব নাম কী ছিল?
উত্তর: সঞ্জীবন ফার্মেসি।
৬২. তারাশঙ্করের সাহিত্য অনুশীলনের প্রথম পর্বে রচিত তিনটি গল্প কী কী?
উত্তর: স্রোতের কুটো, উল্কা এবং রসকলি।
৬৩. ‘জীবন কবিরাজ’ চরিত্রটি কোন উপন্যাসের?
উত্তর: আরোগ্য নিকেতন।
৬৪. অন্ত্যজ যাযাবর শ্রেণীর মানুষকে নিয়ে লেখা উপন্যাস কোনগুলি?
উত্তর: নারী ও নাগিনী এবং বেদেনী।
৬৫. মার্কসবাদী চেতনার প্রকাশ ঘটে কোন উপন্যাসে?
উত্তর: কালিন্দী।
৬৬. কয়েদিদের জীবন নিয়ে লেখা উপন্যাস কোনটি?
উত্তর: পাষাণ পুরী।
৬৭. ‘গণদেবতা’ উপন্যাসটির চলচ্চিত্রায়িত রূপ প্রথম কে, কবে দিয়েছিলেন?
উত্তর: তরুণ কুমার মজুমদার, ১৯৭৯ সালে।
৬৮. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর: ত্রিপত্র।
৬৯. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে কোন ছোটগল্প উৎসর্গ করেন?
উত্তর: ইমারত।
৭০. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পদ্মভূষণ ও পদ্মশ্রী পুরস্কার পান কত সালে?
উত্তর: পদ্মভূষণ—১৯৬৮, পদ্মশ্রী—১৯৬২।
৭১. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে কোন বিদেশি সাহিত্যিকের সাথে তুলনা করা হয়?
উত্তর: টমাস হার্ডি।
৭২. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শেষ উপন্যাস কোনটি?
উত্তর: নব দিগন্ত।
৭৩. সাঁওতাল বিদ্রোহের ঘটনা আছে কোন উপন্যাসে?
উত্তর: কালিন্দী।
৭৪. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস কোনগুলি?
উত্তর: ধাত্রীদেবতা, গণদেবতা ও পঞ্চগ্রাম।
৪. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৭৫. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম কবে ও কোথায়?
উত্তর: ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর, হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে।
৭৬. শরৎচন্দ্রের পিতা মাতার নাম কী ছিল?
উত্তর: মতিলাল চট্টোপাধ্যায় ও ভুবন মোহিনী দেবী।
৭৭. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মপ্রকাশ কোন গল্পের মাধ্যমে কত সালে?
উত্তর: ‘মন্দির’ গল্পের মাধ্যমে, ১৯০৩ সালে যমুনা পত্রিকায়।
৭৮. সব্যসাচী চরিত্রটি কোন উপন্যাসের?
উত্তর: পথের দাবী।
৭৯. ‘মহেশ’ গল্পের মেয়ে চরিত্রটির নাম কী?
উত্তর: আমিনা।
৮০. শরৎচন্দ্র কোন শ্রেণীর ঔপন্যাসিক ছিলেন?
উত্তর: আদর্শবাদী ও রোমান্টিক।
৮১. শরৎচন্দ্রের প্রথম হিন্দি ভাষায় অনূদিত উপন্যাস কোনটি?
উত্তর: বিরাজ বউ।
৮২. শরৎচন্দ্র জগততারিণী স্বর্ণপদক পান কবে, কোথা থেকে?
উত্তর: ১৯২৩ সালে, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।
৮৩. ইংরেজ সরকার ‘পথের দাবী’ উপন্যাসটি বাজেয়াপ্ত করেন কবে?
উত্তর: ১৯২৬ সালে।
৮৪. শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বের ইংরেজি অনুবাদ কবে, কোথা থেকে হয়?
উত্তর: ১৯২২ সালে, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে।
৮৫. ‘পল্লীসমাজ’ উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: ভারতবর্ষ পত্রিকায়।
৮৬. ‘মন্দির’ গল্পটি কোন ছদ্মনামে লেখেন?
উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
৮৭. শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্ব কী নামে প্রকাশিত হয়?
উত্তর: শ্রীকান্তের ভ্রমণ কাহিনী।
৮৮. ‘পথের দাবী’ উপন্যাসটি প্রকাশ করেন কে?
উত্তর: উমাপ্রসাদ মুখোপাধ্যায়।
৮৯. ‘বিন্দুর ছেলে’ উপন্যাসের নাট্যরূপ প্রথম অভিনীত হয় কোথায়?
উত্তর: শ্রীরঙ্গমঞ্চে, ১৯৪৪ সালে।
৯০. ‘বিন্দুর ছেলে’ উপন্যাসটির ইংরেজি অনুবাদ কে, কোন নামে, কোন পত্রিকায় প্রকাশ করেন?
উত্তর: অশোক চট্টোপাধ্যায়, Bindu’s Son নামে, মডার্ন রিভিউ পত্রিকায়।
৯১. শরৎচন্দ্রের কোন উপন্যাসের পাণ্ডুলিপি পুড়ে যায়?
উত্তর: চরিত্রহীন।
৯২. শরৎচন্দ্রের শ্রেষ্ঠ গল্প মানা হয় কোনটিকে?
উত্তর: মহেশ।
৯৩. শরৎচন্দ্র ডিলিট উপাধি পান কোথা থেকে?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।
৯৪. বাংলা সাহিত্যে ‘ডিকেন্স’ নামে কে পরিচিত?
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
৯৫. ‘বড়দিদি’ কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: ভারতী পত্রিকায়।
৯৬. শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস কোনটি?
উত্তর: শ্রীকান্ত।
৯৭. ‘বামুনের মেয়ে’ উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত?
উত্তর: প্রবাসী।
৯৮. ‘বিপ্রদাস’ উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত?
উত্তর: প্রথমে বেণু, পরে বিচিত্রা।
৯৯. রাজনৈতিক তথা দেশপ্রেমমূলক উপন্যাস কোনটি?
উত্তর: পথের দাবী।
১০০. শরৎচন্দ্রের শেষ উপন্যাস কোনটি?
উত্তর: শেষের পরিচয় (১৯৩৯)।
১০১. জীবদ্দশায় প্রকাশিত শেষ উপন্যাস কোনটি?
উত্তর: বিপ্রদাস।
১০২. ‘শেষের পরিচয়’ উপন্যাস সমাপ্ত করেছিলেন কে?
উত্তর: রাধারাণী দেবী।
১০৩. ‘নিষ্কৃতি’ উপন্যাসটি প্রথমে কী নামে প্রকাশিত হয়?
উত্তর: ঘরভাঙ্গা।
১০৪. শ্রীকান্ত উপন্যাসটি কোন ছদ্মনামে লেখেন?
উত্তর: শ্রীকান্ত শর্মা।
৫. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১০৫. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কবে ও কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮৯৪ খ্রিস্টাব্দে, উত্তর ২৪ পরগনা জেলার মুরাতিপুর গ্রামে।
১০৬. বিভূতিভূষণের পিতা ও মাতার নাম কী ছিল?
উত্তর: মহানন্দ বন্দ্যোপাধ্যায় ও মৃণালিনী দেবী।
১০৭. বিভূতিভূষণের আত্মপ্রকাশ কোন রচনার মধ্য দিয়ে?
উত্তর: ‘উপেক্ষিতা’ গল্পের মাধ্যমে (১৩২৮ বঙ্গাব্দ)।
১০৮. বিভূতিভূষণ কোন উপন্যাসের জন্য কত সালে রবীন্দ্র পুরস্কার পান?
উত্তর: ‘ইছামতি’ উপন্যাসের জন্য, ১৯৫১ সালে।
১০৯. বিভূতিভূষণের প্রথম ও শেষ উপন্যাস কোনটি?
উত্তর: প্রথম—পথের পাঁচালী, শেষ—অশনি সংকেত (মৃত্যুর পর প্রকাশিত)।
১১০. মন্বন্তর প্রধান উপন্যাস কোনটিকে বলা হয়?
উত্তর: অশনি সংকেত।
১১১. কোন উপন্যাসটি ইউনেস্কো ও ভারতীয় সাহিত্য একাডেমীর যৌথ উদ্যোগে ইংরেজি ও ফরাসিতে অনূদিত হয়?
উত্তর: পথের পাঁচালী।
১১২. পথের পাঁচালী কয়টি পর্বে বিভক্ত ও কী কী?
উত্তর: তিনটি—বল্লালী বালাই, আম আঁটির ভেঁপু, অক্রুর সংবাদ।
১১৩. পিতাকে উৎসর্গ করা উপন্যাস কোনটি?
উত্তর: পথের পাঁচালী।
১১৪. মাতাকে উৎসর্গ করা উপন্যাস কোনটি?
উত্তর: অপরাজিত।
১১৫. শ্রী গৌরী দেবীকে উৎসর্গ করা উপন্যাস কোনটি?
উত্তর: আরণ্যক।
১১৬. ভাই নুটু বিহারীকে উৎসর্গ করা উপন্যাস কোনটি?
উত্তর: আদর্শ হিন্দু হোটেল।
১১৭. জীবদ্দশায় প্রকাশিত শেষ উপন্যাস কোনটি?
উত্তর: ইছামতি (১৯৫০)।
১১৮. মৃত্যুর পর প্রকাশিত উপন্যাস দুটি কী কী?
উত্তর: দম্পতি ও অশনি সংকেত।
১১৯. ইছামতি উপন্যাসটি কাকে উৎসর্গ করেন?
উত্তর: দ্বিতীয় স্ত্রী রমা বন্দ্যোপাধ্যায়কে।
১২০. কিশোরদের জন্য লেখা জনপ্রিয় পাঠ্যটির নাম কী?
উত্তর: চাঁদের পাহাড়।
৬. প্রেমেন্দ্র মিত্র
১২১. প্রেমেন্দ্র মিত্র কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: উত্তর প্রদেশের বারাণসীতে, ১৯০৪ খ্রিস্টাব্দে।
১২২. প্রেমেন্দ্র মিত্রের পিতা ও মাতার নাম কী?
উত্তর: পিতা তাপস মিত্র, মাতা সুহাসিনী দেবী।
১২৩. প্রেমেন্দ্র মিত্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
উত্তর: কালি কলম।
১২৪. প্রেমেন্দ্র মিত্রের আত্মপ্রকাশ কোন রচনার মাধ্যমে?
উত্তর: ১৯২৪ সালে প্রবাসী পত্রিকায় ‘শুধু কেরানি’ গল্পের মাধ্যমে।
১২৫. প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম কী ছিল?
উত্তর: কৃত্তিবাস ভদ্র।
১২৬. প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি জনপ্রিয় চরিত্রগুলি কী কী?
উত্তর: ঘনাদা, পরাশর বর্মা, মেজোকর্তা, মামাবাবু।
১২৭. প্রেমেন্দ্র মিত্র রবীন্দ্র পুরস্কার পান কত সালে ও কোন গ্রন্থের জন্য?
উত্তর: ১৯৫৮ খ্রিস্টাব্দে ‘সাগর থেকে ফেরা’ কাব্যগ্রন্থের জন্য।
১২৮. ঘনাদা চরিত্র প্রথম কোন গল্পে দেখা যায়?
উত্তর: ‘মশা’ (১৯৪৫)।
১২৯. প্রেমেন্দ্র মিত্রের প্রথম গল্পগ্রন্থের নাম কী?
উত্তর: পঞ্চশর (১৯২৯)।
১৩০. প্রেমেন্দ্র মিত্রের প্রথম উপন্যাসের নাম কী?
উত্তর: পাঁক (১৯২৬)।
১৩১. প্রেমেন্দ্র মিত্রের বিখ্যাত ডিটেকটিভ উপন্যাসের নাম কী?
উত্তর: হানাবাড়ি (১৯৫৪)।
১৩২. প্রেমেন্দ্র মিত্রের সর্বশেষ উপন্যাস কোনটি?
উত্তর: সূর্য যেখানে নীল (১৯৮৮)।
১৩৩. ‘কুয়াশা’ উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত?
উত্তর: প্রবর্তক পত্রিকায়।
১৩৪. ‘প্রতিধ্বনি ফেরে’ উপন্যাসটির ইংরেজি অনুবাদ করেন কে?
উত্তর: লোকেশ ঘটক।
১৩৫. ‘স্বপ্ন তনু’ উপন্যাসের দ্বিতীয় সংস্করণের নাম কী?
উত্তর: মালঞ্চ।
১৩৬. ‘বেনামী বন্দর’ গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯৩০ সালে।
১৩৭. প্রথম বিশ্বযুদ্ধ-উত্তর নগর কলকাতার বিপন্ন ছবি কোন উপন্যাসে আছে?
উত্তর: মিছিল (১৯৩৩)।
১৩৮. প্রেমেন্দ্র মিত্র তাঁর ডিটেকটিভ উপন্যাসগুলির চরিত্ররূপে কাকে গড়ে তুলেছেন?
উত্তর: পরাশর বর্মা।
১৩৯. ‘সাগর থেকে ফেরা’ কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন?
উত্তর: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে।
১৪০. প্রেমেন্দ্র মিত্রের একটি জনপ্রিয় কিশোর সাহিত্য গ্রন্থের নাম কী?
উত্তর: পিঁপড়ে পুরাণ (১৯৩১)।
১৪১. ঘনাদাকে নিয়ে প্রেমেন্দ্র মিত্র কটি উপন্যাস লিখেছেন এবং সেগুলি কী কী?
উত্তর: চারটি—
(১) তেল দেবেন ঘনাদা
(২) সূর্য কাঁদলে সোনা
(৩) মঙ্গল গ্রহে ঘনাদা
(৪) মান্ধাতার টোপ ও ঘনাদা
১৪২. প্রেমেন্দ্র মিত্রের শেষ ছোটগল্পের নাম কী?
উত্তর: নানা রঙে বোনা।
১৪৩. কোন গল্পের জন্য প্রেমেন্দ্র মিত্র রাষ্ট্রীয় পুরস্কার পান?
উত্তর: ঘনাদা সিরিজ (১৯৫৮)।
৭. মানিক বন্দ্যোপাধ্যায়
১৪৪. মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম কবে, কোথায়?
উত্তর: বিহারের সাঁওতাল পরগনার অন্তর্গত দুমকা শহরে, ১৯০৮ খ্রিস্টাব্দে।
১৪৫. মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতা ও মাতার নাম কী?
উত্তর: পিতা হরিহর বন্দ্যোপাধ্যায়, মাতা নীরদা সুন্দরী দেবী।
১৪৬. মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম ও ডাকনাম কী ছিল?
উত্তর: আসল নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়, ডাকনাম কালো মানিক।
১৪৭. মানিক বন্দ্যোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম কী?
উত্তর: নবারুণ, বঙ্গশ্রী।
১৪৮. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি?
উত্তর: জননী (বিচিত্রা পত্রিকায় প্রকাশিত)।
১৪৯. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচিত উপন্যাস কোনটি?
উত্তর: দিবারাত্রির কাব্য (বঙ্গশ্রী পত্রিকায় প্রকাশিত)।
১৫০. মানিক বন্দ্যোপাধ্যায়ের সর্বশ্রেষ্ঠ উপন্যাস কোনটিকে ধরা হয়?
উত্তর: পদ্মা নদীর মাঝি (পূর্বাশা পত্রিকায় প্রকাশিত)।
১৫১. মানিক বন্দ্যোপাধ্যায়ের সর্বশেষ উপন্যাস কোনটি?
উত্তর: মাঝির ছেলে (১৯৬০)।
১৫২. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পগ্রন্থের নাম কী?
উত্তর: অতসী মামী ও অন্যান্য গল্প (১৯৩৫)।
১৫৩. ‘নদীর বিদ্রোহ’ গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর: সরীসৃপ (১৯৩৯)।
১৫৪. মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নাটকটির নাম কী?
উত্তর: ভিটে মাটি (১৯৪৬)।
১৫৫. মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রবন্ধ সংকলনের নাম কী?
উত্তর: লেখকের কথা (১৯৫৭)।
১৫৬. ‘পুতুলনাচের ইতিকথা’ গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেন কে?
উত্তর: শচীন্দ্রনাথ সেনগুপ্ত।
১৫৭. মানিক বন্দ্যোপাধ্যায়কে ‘কল্লোলের কুলোবর্ধন’ কে বলেছেন?
উত্তর: অচিন্ত্যকুমার সেনগুপ্ত।
১৫৮. ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসের ইংরেজি অনুবাদক কে?
উত্তর: হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়।
১৫৯. ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কী?
উত্তর: Boatman of the Padma।
১৬০. ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কী?
উত্তর: The Puppets Tell।
১৬১. ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাসে কোন গ্রামের কথা বলা হয়েছে?
উত্তর: গাউদিয়া গ্রাম।
১৬২. মানিক বন্দ্যোপাধ্যায়ের ফ্রয়েডীয় তত্ত্বে লেখা উপন্যাস কোনটি?
উত্তর: চিহ্ন।
১৬৩. ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাসের কয়েকটি চরিত্রের নাম লেখো।
উত্তর: শশী, কুসুম, মতি, গোপাল।
১৬৪. মানিক বন্দ্যোপাধ্যায় মার্কসবাদী প্রভাবে কোন উপন্যাসগুলি রচনা করেন?
উত্তর: প্রতিবিম্ব, দর্পণ।
১৬৫. মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত দুটি রাজনৈতিক গল্পের নাম কী?
উত্তর: হারানের নাতজামাই, ছোটবকুলপুরের যাত্রী।
১৬৬. তেভাগা আন্দোলনের পটভূমিকায় রচিত গল্প কোনগুলি?
উত্তর: হারানের নাতজামাই, ছোটবকুলপুরের যাত্রী।
১৬৭. মানিক বন্দ্যোপাধ্যায়ের ডায়েরি ধর্মী রচনা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: এক্ষণ পত্রিকায়।
১৬৮. মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম কী?
উত্তর: দিবারাত্রির কাব্য।
১৬৯. কলকাতার দাঙ্গার পটভূমিকায় রচিত উপন্যাস কোনটি?
উত্তর: স্বাধীনতার স্বাদ।
১৭০. ‘লেভেল ক্রসিং’ গল্পটি কোন উপন্যাস থেকে সংকলিত?
উত্তর: আরোগ্য।
১৭১. ‘দর্পণ’ উপন্যাসের পূর্বনাম কী ছিল?
উত্তর: জাগো জাগো।
১৭২. ‘জীয়ন্ত’ উপন্যাসটি প্রথমে কী নামে প্রকাশিত হয়েছিল?
উত্তর: কলম পেশার ইতিকথা।
১৭৩. উদ্বাস্তু সমস্যা নিয়ে লেখা উপন্যাস কোনটি?
উত্তর: সার্বজনীন।
১৭৪. মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবিতকালের শেষ উপন্যাস কোনটি এবং কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: মাশুল — রংমশাল পত্রিকায়।
(অনিচ্ছাকৃত ত্রুটি মার্জনীয়) 🙏
0 Comments