Header Ads Widget

Responsive Advertisement

গোবিন্দ দাস


 

গোবিন্দ দাস

গোবিন্দদাস হলেন বাংলা বৈষ্ণব পদাবলীর একজন বিখ্যাত পদকর্তা। তিনি চৈতন্য-উত্তর বা চৈতন্য-পরবর্তী তথা ষোড়শ শতাব্দীর বৈষ্ণব পদাবলী সাহিত্যের শ্রেষ্ঠ কবি। 


জন্ম ও বংশ পরিচয়

গোবিন্দদাস  বর্ধমান জেলার কাটোয়ার কাছে  শ্রীখন্ডে, মাতুলালয়ে ১৫৩৭ সালে জন্ম গ্রহণ করেন । তার পিতা চিরঞ্জীব সেন ও মাতা সুনন্দা দেবী । গোবিন্দদাসের মাতামহ দামোদর সেন একজন প্রখ্যাত পণ্ডিত ও কবি ছিলেন , যিনি "সংগীত দামোদর"- গ্রন্থের রচিয়তা


দীক্ষা গ্রহণ

গোবিন্দদাস প্রথম বয়সে শাক্তধর্মে দীক্ষিত হলেও পরে বৈষ্ণবগুরু শ্রীনিবাস আচার্যের কাছ থেকে বৈষ্ণব ধর্মে দীক্ষা নেন।


বিদ্যাপতির ভাব শিষ্য

গোবিন্দ দাস ব্রজবুলি ও বাংলা উভয় ভাষাতেই পদ রচনা করেছেন। অবিমিশ্র ব্রজবুলি ভাষা, ছন্দের বৈচিত্র্য, অলঙ্কারের বহুল ব্যবহার ইত্যাদিতে তার বিদ্যাপতির অনুসরণ প্রিয়তাই লক্ষ্য করা যায়।
এই কারণে গোবিন্দ দাসকে  'বিদ্যাপতির ভাবশিষ্য' বলা হয়।


উপাধি লাভ

বৈষ্ণব পদাবলী সাহিত্যে গোবিন্দদাসের কৃতিত্ব দেখে জীব গোস্বামী তাকে 'কবিরাজ' উপাধিতে ভূষিত করেন। সেই থেকে তিনি হলেন গোবিন্দদাস কবিরা

গোবিন্দ দাসের অসাধারণ কৃতিত্বের জন্য এবং তাঁর কবিত্বশক্তিতে মুগ্ধ হয়ে বৃন্দাবনের শ্রীজীব গোস্বামী গোবিন্দদাসকে  'কবিরাজ’ বা ‘কবীন্দ্র’ উপাধি দিয়েছিলেন বলে জানা যায়। 


মৃত্যু বরণ

গোবিন্দ দাস আনুমানিক ১৬১৩ খ্রিঃ কবি দেহত্যাগ করেন।






Post a Comment

0 Comments