Header Ads Widget

Responsive Advertisement

মানুষের ধর্ম - রবীন্দ্রনাথ ঠাকুর | মানুষের dharmo by Rabindranath Tagore | class 10

 


মানুষের ধর্ম
রবীন্দ্রনাথ ঠাকুর


১. রবীন্দ্রনাথের মানুষের ধর্ম কত সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়?
👉 ১৯৩৩ সালে

২. উপরে মাথা তুলে মানুষ কোন দৃশ্য দেখেছে?
👉 বিচিত্র বস্তুর ঐক্য

৩. বাইরের সঙ্গে অন্তরঙ্গ যোগের প্রসারে কি সত্য হয়ে ওঠে?
👉 আত্মা

৪. পাখির দেহের ছন্দ কেমন?
👉 দ্বিপদী

৫. জন্তু কিভাবে বস্তুকে দেখতে পায়?
👉 খণ্ড খণ্ডভাবে

৬. উপরে মাথা তুলে মানুষ কি দেখে?
👉 বস্তুকে এবং দৃশ্যকে

৭. মানুষের দেহের ছন্দ কেমন?
👉 চতুস্পদী

৮. জন্তুর চোখে দেখার সঙ্গে কি যুক্ত হয়?
👉 ঘ্রাণ

৯. জীব কোশের কোন সত্তা সমস্ত দেহের জীবন প্রবাহে থাকে যায়?
👉 বিশ্বদৈহিক

১০. জন্তু বস্তুর যে পরিচয় পায় তা কি ধরনের?
👉 প্রয়োজনের

১১. কিভাবে দেখাকে রবীন্দ্রনাথ অপেক্ষাকৃত অনাসক্ত বলেছেন?
👉 চোখ দিয়ে

১২. কত বছর অন্তর মানুষের দেহের জীব কোশগুলি পরিবর্তন ঘটে বলে শোনা যায়?
👉 সাত বছর

১৩. জ্ঞানের রাজ্যে কোন ধরনের দৃষ্টির প্রভাব বেশি?
👉 অনাসক্ত

১৪. দুই পায়ের উপর মানুষের চলমান দীর্ঘ দেহটার ভার রক্ষার কাজ যে সহজ সাধ্য নয় -কি থেকে তা বোঝা যায়?
👉 ছেলেদের প্রথম চলার অভ্যাস থেকে এবং বৃদ্ধদের লাঠির ভর করে চলা থেকে

১৫. অন্যের ওপর নিজের বোঝা  চাপানোর কৌশল মানুষের আয়ত্ত - কারণ কী ?
👉 চার পায়া জন্তুর মতো মানুষ সহজে ভার বহন করতে পারে না

১৬. জীবনযাত্রার কর্ম ব্যবস্থায় সে  Whole time কর্মচারী রইল না-এখানে সে বলতে কার কথা বলা হয়েছে?
👉 হাত

১৭. "মানুষের ঋজু মুক্ত দেহ মাটির নিকটস্থ টান ছাড়িয়া যেতেই তার মন এমন একটা বিরাট রাজ্যে পরিচয় পেলে..." এখানে কোন বিটের রাজ্যের কথা বলা হয়েছে?
👉 বিজ্ঞান ব্রহ্মের রাজ্য এবং আনন্দ ব্রহ্মের রাজ্য

১৮. দেহে কখনো কখনো কোন কর্কট রোগ জন্মায়?
👉 ক্যান্সার

১৯. সমগ্র দেহের সে প্রতিকূল " - এখানে সে বলতে কার কথা বলা হয়েছে ?
👉 কর্কট রোগ অর্থাৎ ক্যান্সার

২০. "আরো একটা প্রত্যক্ষ্যাতিত পদার্থ রয়েছে যা সর্ব দেহবব্যাপী কল্যাণ ..." এখানে কিসের কথা বলা হয়েছে?
👉 স্বাস্থ্য

২১. ডানার অবিচলিত প্রতিবাদ রয়েছে কোথায়?
👉 ডিমের ভেতরে

২২. পাখির সার্থকতা কোথায় ?
👉 ডিমের বাইরে সত্যের যে পূর্ণতা রয়েছে , তাতে সঞ্চরনেই পাখির সার্থকতা

২৩. মানুষ খাড়া হয়ে উঠে দাঁড়িয়ে কি জানতে পেরেছে?
👉 গাড়ির মধ্যেই সবকিছু বদ্ধ নয় , তার বাইরে রয়েছে দিগন্তের পর দিগন্ত

২৪. মানুষ কোন সুযোগ বেশি পেয়েছে বলেই বেশি ভার সৃষ্টি করে চলেছে ?
👉 জন্তুর ওপর ভার চাপানোর সুযোগ

২৫. ঘ্রাণের অনুভূতি কোথায় ?
👉 ঘ্রাণের অনুভূতি দেহবৃত্তির সংকীর্ণ সীমায়

২৬. মানুষ তার মুক্ত দৃষ্টির সাথে যোগ দিয়েছে কি?
👉 অন্তরের কল্পনা দৃষ্টি

২৭. মানুষের কল্পনা বৃত্তি ___ কে পেয়ে বসলো ?
👉 হাতকে

২৮. মানুষ নিজেকে খণ্ড ভূমির থেকে কোন দিকে টেনে তুলেছে ?
👉 বিশ্ব ভূমির দিকে

*******************************************

Post a Comment

0 Comments