Header Ads Widget

Responsive Advertisement

প্রলয়োল্লাস | prolayollas , kaji najrul Islam , short questions


 

🔴 কাজী নজরুল ইসলাম🔴 


👉 ১৮৯৯  সালে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
👉 পিতা ফকির আহমেদ এবং মাতা বেগম জাহেদা
👉 ১৩২৬ বঙ্গাব্দে (১৯১৯ খ্রিস্টাব্দে ) তার প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয় , বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায়।
👉  প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা ( ১৯২২) থেকেই আজকের আলোচ্য প্রলয় উল্লাস কবিতাটি গৃহীত হয়েছে

১.প্রলয় উল্লাস শব্দটির অর্থ কি ?
👉 প্রলয় অর্থাৎ ধ্বংস এবং উল্লাস অর্থাৎ আনন্দ , তাই প্রলয় উল্লাস শব্দের অর্থ ধ্বংসের আনন্দ

২. কবি প্রলয়োল্লাস কবিতায় কাকে সর্বনাশী জ্বালামুখী বলেছেন?
👉 ধূমকেতু

৩. কালবৈশাখীর ত্রস্ত জটার রং কেমন ছিল?
👉 পিঙ্গল

৪. জগৎজোড়া প্রলয় বিলাসে কাদের প্রাণ লুকায়?
👉 জরায় -মরা মুমূর্ষুদের প্রাণ

৫. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা নাম কি?
👉 মুক্তি

৬. রক্ত তাহার কৃপান ঝোলায় কোথায়?
👉 বিশ্বপাতালে

৭. করুণ শব্দের কোনটি সঠিক পদান্তর  হবে?
👉 কারুণ্য

৮. সুন্দর কার বেশে আসে?
👉 কাল -ভয়ংকর

৯. চির সুন্দরের আগমনে কবি কাদের প্রদীপ তুলে ধরতে বলেছেন?
👉 বধূদের

১০. মধুর শব্দের কোনটি সঠিক পদান্তর হবে?
👉 মাধুর্য্য

১১. ভয়ংকর কিভাবে আসছে ?
👉 বজ্র শিখার মশাল জেলে

১২. জয়ধ্বনি শব্দটির সমাস কী হবে?
👉 মদ্যপদলোপী কর্মধারয়

১৩. তোরা সব জয়ধ্বনি কর পংক্তিটি কতবার এসেছে?
👉 ১৯ বার

১৪. ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে ___ দুলায় ?
👉 গগন

১৫. ঘোড়ার ক্ষুরের দাপট তারায় লেগে উল্কা কোথায় ছোটে?
👉 নীল খিলানে

১৬. কোথায় আগল ভেঙেছে ?
👉 সিন্ধুপারের সিংহ দ্বারে

১৭. সিন্ধুপারের সিংহ দ্বারে কিভাবে আগল ভেঙেছে ?
👉 ধমক হেনে

১৮. অট্টরোলের হট্টগোলে স্তব্ধ ___ ?
👉 চরাচর

১৯. কালবৈশাখীর ভয়াল নয়ন কটায় কত রবির বহ্নি জ্বালা আছে ?
👉 দ্বাদশ রবির

২০. কার আসন তারই বিপুল বাহুর ওপর ?
👉 বিশ্ব মায়ের

২১. কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি?
👉 অগ্নিবীণা (১৯২২)

২২. প্রলয় উল্লাস কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা?
👉 ইংরেজ শাসনে পরাধীন ভারতবর্ষের অন্ধকার সময়ের প্রেক্ষাপট

২৩. "তোরা সব জয়ধ্বনি কর" - এখানে তোরা কারা ?
👉 কুসংস্কার ও অন্ধকার আচ্ছন্ন পরাধীন ভারতবাসী

২৪. মাভৈ: কথাটির অর্থ কি ?
👉 অভয় বাণী

২৫. কবিতায় সারথি কাকে বলা হয়েছে?
👉 ভয়ংকরকে

🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴





























Post a Comment

0 Comments