Header Ads Widget

Responsive Advertisement

সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ





 (১) 

 অন্ন (ভাত)

= বাঙালির অন্নই প্রধান খাদ্য।

অন্য (অপর)

= অন্যের ওপর নির্ভর করে কোনো কাজ করা ঠিক নয়।


(২)

 আপন (নিজের)

 = রবি আপন মনে বসে আছে।

আপণ (দোকান)

=নিজের লোককেই আপণ দেখাশোনার ভার দেওয়া উচিত।


(৩)

 আহুতি (উৎসর্গ) 

= বাড়ির কল্যাণে কুলপুরোহিত যজ্ঞে আহুতি দিলেন। 

আহূতি (আহ্বান)

= আমরা বীরসন্তানদের আহুতি জানাই।


(৪)

কুজন (খারাপ লোক) 

= কুজনের সঙ্গ ত্যাগ করা উচিত

কূজন (পাখির ডাক) 

= চারিদিক মধুর কূজনে ভরে ওঠে। 



(৫) 


কুল (বংশ)

= তুমি রাজপুত কুলের কলঙ্ক।

কূল (নদীর তীর) 

= "কূলে একা বসে আছি নাহি ভরসা”


(৬) 

 গিরিশ (মহাদেব)

= গিরিশ কৈলাসধামে বাস করেন।

গিরীশ (হিমালয়) 

= ভারতের উত্তরে গিরীশ বিরাজমান।


(৭) 

 জ্বালা (যন্ত্রণা )

= ঝালের জ্বালা মেটাতে জল খাওয়া উচিত।

জালা (বড়ো পাত্র)

= বাড়িতে জল রাখার জন্য জালা দরকার।



(৮)

কালি (মসী)

= তোমার সারা মুখে কালি মাখা।

কালী (শিবপত্নী) 

= ডাকাতের আরাধ্য দেবী হলেন কালী।


(৯) 

 অনু (পশ্চাৎ)

= ‘তব অনুগামী’ দাস।

অণু (ক্ষুদ্রতম অংশ) 

= অণু-পরমাণু নিয়ে পদার্থ তৈরি হয়।


(১০)

 প্রাসাদ (অট্টালিকা) 

= রাজ প্রাসাদে তখন নাচগান চলছিল।

প্রসাদ (অনুগ্রহ) 

= রাজপ্রসাদ থেকে আমি বঞ্চিত হয়নি।


(১১)

 বানি (মজুরি) 

 = স্বর্ণকারের বানি শুনে চক্ষু চড়কগাছ।

বাণী (কথা/বাক্য)

= মহাজনের বাণী শুনে কাজ করতে ইচ্ছা হল না।



(১২) 

নীর (জল)

 = নীর-বিন্দু দুর্বাদলে নিত্য কিরে ঝলমলে?

নীড় (পাখির বাসা) 

= আমি নীড় হারা নিশার পক্ষী।


 (১৩)

সাপ (নাগ)

= সাপের কামড়ে সে মারা গেছে।

শাপ (অভিশাপ)

= দুর্বাসার শাপে শকুন্তলাকে রাজা দুষ্মন্ত চিনতে পারেননি।


(১৪)

 দ্বিপ (হাতি)

= সার্কাসে দ্বিপ দেখে ছেলেরা অবাক।

দীপ (প্রদীপ)

= সন্ধ্যায় তুলসীতলায় দীপ জ্বালানো হয়।


(১৫)

 ধনী (ধনবান)

 = ধনীদের ইমারত গড়ে সর্বহারা শ্রমিকরা।

ধ্বনি (আওয়াজ)

= রাজা হরিশচন্দ্র গরিবের ক্রন্দন ধ্বনি শুনতে পেলেন।



(১৬) 

অবদান (কীর্তি) 

= সম্রাট অশোকের অবদান ইতিহাসে লিপিবদ্ধ।

 অবধান (শ্রবণ) 

= যা বলি অবধান করো।


(১৭) 

আদি (প্রথম)

 = আদি কবি হলেন বাল্মীকি। 

আধি (মনোবেদনা)

= বিষয় বাসনা না ছাড়লে আধি দূর হবে না ।


(১৮)

 উদ্ধত (অবিনীত)

 = উদ্ধত আচরণ মার্জনীয় নয়। 

উদ্যত (প্রস্তুত) 

= জীবনে উন্নতি করতে সর্বদা উদ্যত থাকা উচিত।


(১৯)

কীর্তি (যশ) 

= তাজমহল শাজাহানের অক্ষয় কীর্তি। 

কৃত্তি (বাঘের চামড়া)

 = তখনকার দিনে আভিজাত্য প্রকাশে ঘরে কৃত্তি টাঙিয়ে রাখা হত ।


(২০)

 কৃতজ্ঞ (উপকার মনে রাখে যে) 

= মানুষ মাত্রেই কৃতজ্ঞ হওয়া উচিত। 

কৃতঘ্ন (উপকারীর ক্ষতি করে যে) 

=ক'জন কৃতঘ্ন হতে পারে?


(২১) 

গোলোক (বৈকুণ্ঠ) 

= ভগবান বিষ্ণু গোলোক ধামে বিরাজ করেন গোলক (গোলাকার বস্তু)

=সুবর্ণ গোলক পেলে ভালো, পেয়ে হয়রানি ভালো নয়।


(২২) 

চীর (ছিন্নবস্ত্র) 

= চীর পরে কে তুমি শিশু ভোলানাথ ?

চির (দীর্ঘকাল)

= তোমার উপকার চির দিন মনে থাকবে।


(২৩)

 জলা (বিল) 

= বোসেদের জলা থেকে কয়েকটা বড়ো মাছ এবারে পাওয়া গেছে।

'জ্বলা (দগ্ধ হওয়া) 

= সত্যি কথা শুনে অমন জ্বলা কেন, নিশ্চয়ই দোষ করেছ?


(২৪) 

 ধরা (পৃথিবী)

= ধরাকে সরা জ্ঞান করেছ তো মরেছ। =

ধড়া (কটি বস্ত্র)

= কোমরে শক্ত করে ধড়া জড়িয়ে কাজ করো। =




(২৫) 

দীন (দরিদ্র) 

= দীনকে সেবা করা মানবধর্ম।

দিন (দিবস)

 = দিন-দুপুরে ডাকাতি, উঃ, ভাবাই যায় না! =


(২৬) 

দেশ (মাতৃভূমি) 

= দেশকে কে-না ভালোবাসে। 

দ্বেষ (হিংসা) 

= সবাইকে আপন ভাবো, দ্বেষ করো না ।




(২৭) 

পড়া (পাঠ করা ) 

= মন দিয়ে পড়া করো।

পরা (পরিধান করা)

= ভালো সাজ পরা কেন, কোথাও যাবে?


(২৮)

 বলি (উৎসর্গ)

= আজও শিশু বলি হয়—এ কোন্ অন্ধকারাচ্ছন্ন ? = = | বলী (বলবান্)

= বলীর জয় সর্বত্র।


(২৯) 

 মতি (মন/বুদ্ধি) 

= মতি স্থির রেখে কাজ করলে সফলতা আসবেই।

মোতি (মুক্তা)

 = হীরে-মোতির হার মূল্যবান তো বটেই, ঝুটা নয় তো।


(৩০)

 সর্গে (অধ্যায়)

= মধুসূদন দত্তের ‘মেঘনাদ বধ' কাব্য নয়টি সর্গে রচিত 

স্বৰ্গ (দেবলোক) 

= স্বর্গ আমাদের কল্পিত রাজ্য।

Post a Comment

0 Comments