গরমের ছুটি কেমন কাটল তা জানিয়ে বন্ধুকে চিঠি
(নিজের ঠিকানা)
নাম - সায়ন
গ্রাম- চক্রশাইল
পো. - সাফানাগর
থানা - কুমারগঞ্জ
জেলা- দক্ষিণ দিনাজপুর
তারিখ- ০১.১১.২০২৩
প্রিয় বন্ধু অরূপ ,
গতকাল তোর চিঠি পেয়েছি , তোরা খুব ভালো আছিস জেনে আমি ভীষন খুশি । আমরাও সকলেই খুব ভালো আছি । অনেকদিন পর তোকে চিঠি লিখছি, যাইহোক তুই এটা জেনে খুশি হবে যে আমরা গরমের ছুটিতে দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম ।
আমার এবারকার গরমের ছুটি এভাবে কাটবে স্বপ্নেও কল্পনা করিনি । তুই তো জানিস গত ১০ই এপ্রিল মাস থেকে গরমের ছুটি শুরু হয়েছিল। ঠিক এই সময় বাবারও অফিসের ছুটি হওয়ায় ১৫ এপ্রিল সিদ্ধান্ত হয় এবার গরমের ছুটি দার্জিলিঙে কাটানো হবে । শুনে তো আমি আনন্দে আত্মহারা ।যাইহোক ১৭ ই এপ্রিল বাবা-মা আমি ও ভাই সপরিবারে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম । প্রথম ট্রেনে করে যাবার আনন্দটাই একটা অসাধারণ মুহূর্ত ছিল । অবিরাম ঝিকঝিক শব্দের মধ্য দিয়ে গ্রাম , মাঠ , শহর , নগর সমস্ত কিছু ছাড়িয়ে চলার আনন্দটা আমি বলে বোঝাতে পারবো না । যাইহোক আমরা রাত্রি ন'টায় ট্রেন থেকে নেমে শিলিগুড়িতে মাসির বাড়িতে গেছিলাম । পরেরদিন সকালবেলা সকলে মিলে ভ্রমণপিপাসু মনের তেষ্টা মেটাতে বেরিয়ে পড়েছিলাম ।
দার্জিলিং , সে কি অসীম প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে রয়েছে । দুচোখ যত দূরে যায় যেন ফিরিতে না চায়- পাহাড়ের চারিদিকে চা বাগান আর তার মাঝ দিয়ে দার্জিলিং রেল লাইন এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য । তাছাড়া এখানকার মনোরম পরিবেশে শীতল বাতাস ও এখানকার মানুষদের হৃদয়ের শীতলতায় প্রাণ জুড়িয়ে গেছে । তাছাড়া এখানকার জনপ্রিয় খাবার গুলোও টেস্ট করেছি ... মম (সবজি এবং মাংস দিয়ে পিঠার ন্যায় এক ধরনের খাবার), থুবকা (মাংস এবং নুডুলস দিয়ে তৈরি এক ধরনের ঘন স্যুপ) দারুণ লেগেছে ।
যাইহোক গরমের ছুটি এবার আমার ভীষণ ভালো কেটেছে । এটি আমার কাছে একটি স্মরণীয় মুহূর্ত । আর বেশি কিছু লিখলাম না ,আজ এখানেই শেষ করি । কাকু - কাকিমাকে আমার প্রণাম ও ছোট ভাইবোনদের আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানাবি । আর তোর গরমের ছুটি কিভাবে কাটল তার জানার অপেক্ষায় রইলাম ...
ইতি
তোর প্রিয় বন্ধু - সায়ন
(বন্ধুর ঠিকানা)
নাম- অরূপ বসাক
পিতা- কমল বসাক
গ্রাম + পো - মঙ্গলপুর
থানা - মালদা
জেলা - মালদা
পিন - ৭৩৩১৭১
মো- ৯০৬৪৮৮৭৫৬৪
--------------------------------------------------------

0 Comments