Header Ads Widget

Responsive Advertisement

ভারতবাসীর আহার // সুনীতি কুমার চট্টোপাধ্যায় || varot basir ahar

 



ভারতবাসীর আহার
সুনীতি কুমার চট্টোপাধ্যায়

👉 সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের জন্ম ১৮৯০ সালে
👉 সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মৃত্যু ১৯৭৭ সালে
👉 জন্ম হাওড়ার শিবপুর
👉 পিতা- হরিদাস চট্টোপাধ্যায়

১. ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের খাদ্য বস্তুর সমাবেশের কারণ কি ?
👉 জলবায়ু

২. প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী সমগ্র ইউরোপ মহাদেশকে কয় ভাগে ভাগ করা হয়?
👉 দুই ভাগে
(ঠান্ডা উত্তর ইউরোপ এবং গরম দক্ষিণ ইউরোপ )

৩. উত্তর ইউরোপের লোক কি বেশি পোষে ?
👉 গরু  ( মাখন বেশি খায় )

৪. উত্তর ইউরোপের লোক পানীয় হিসেবে কি বেশি খায়?
👉 যব থেকে তৈরি বিয়ার মদ

৫. দক্ষিণ ইউরোপের লোক কি বেশি পোষে ?
👉 ছাগল

৬. দক্ষিণ ইউরোপের লোক রান্নায় সাধারণত কিসের তেল ব্যবহার করে ?
👉  জলপাইয়ের তেল  ( এখানে জলপাই গাছ বেশি )

৭. খাবারের রকমফের দেখে উত্তর ইউরোপ সম্পর্কে লেখক কি বলেছেন?
👉 Beer and Butter Area

৮. দক্ষিণ ইউরোপ সম্বন্ধে লেখক কি বলেছেন ?
👉 Wine and olive oil Area

৯. লেখক - "wheat and dal and Ghee area" অর্থাৎ রুটি ডাল আর ঘি এর দেশ বলেছেন ভারতের কোন অঞ্চলকে ?
👉 ভারতের উত্তর অঞ্চল

১০. " Rice and fish and oil area " কোন অঞ্চল কে বলেছেন ?
👉 বাংলা, উড়িষ্যা ,আসাম , মাদ্রাজ এবং বোম্বাই ও কেরলের সমুদ্র তীরের অঞ্চলগুলি কে

১১. কোন কোন রাজ্যে সর্ষের তেল বেশি ব্যবহার হয় ?
👉 বাংলা , আসাম , উড়িষ্যা

১২. কোন কোন রাজ্যে তিলের তেল বেশি ব্যবহার হয় ?
👉 অন্ধ্রপ্রদেশ , কর্ণাটক , তামিলনাড়ু

১৩. কেরলে কিসের তেল বেশি ব্যবহার করা হয় ?
👉 নারকেলের তেল

১৪. ভারতীয় খাদ্যের প্রথম কথা কি ?
👉 এতে নিরামিষের আধিপত্য

১৫. ভারতের জাতীয় কাকে বলেছেন ?
👉 ডাল-ভাল  বা  ডাল-রুটি

১৬. আন্তর্জাতিক খাদ্য তালিকা থেকে ভারতবর্ষে কোন দুটি জিনিস গৃহীত হয়েছে ?
👉 ১) Rice and curry অর্থাৎ মসলা দেওয়া তরকারি আর ভাত
👉 ২) chutney অর্থাৎ মসলাদার টক মিষ্টি চাটনি

১৭) দক্ষিণ ভারতের ঝাল টক ডালের সুপ কে কি বলে ?
👉 রসম

১৮. রসম:কে তামিলে কি বলে ?
👉 লঙ্কার জল ( মুলগুতন্নীর )

১৯. প্রাচীনকাল থেকে সমগ্র ভারতের একটি জনপ্রিয় খাদ্য হিসেবে স্থান নিয়েছে কি ?
👉 খিচুড়ি এবং পায়স পা পরমান্ন

২০. মাংস রান্নায় ভারতবর্ষ কোন দেশের অনুকরণ বেশি করেছে?
👉 ইরান

২১. ভারতবর্ষ মুখ্যত ___ ভোজীর দেশ ?
👉 নিরামিষ

২২. আর্যরা আগে ছিল __ প্রিয় , পরে প্রধানত __ বা __ ?
👉 আমিষ ,  নিরামিষাসি বা শাকাহারী

২৩. প্রাগৈতিহাসিক কালে মানুষ কাদের মত খাদ্য সংগ্রহ করে বেড়াতো ?
👉 পশু পক্ষীর মত

২৪. পশুপালক অর্ধ যাযাবর জাতি অর্থাৎ আদিম আর্যরা কোন খাদ্যের দাস হয়ে পড়ে?
👉 দুধ আর মাংস

২৫. প্রাগৈতিহাসিক কালে নিষাদ বা অসট্রিক প্রমূখ অনার্য জাতির মধ্যে কোন খাদ্যের প্রচলন বেশি হয়েছিল?
👉 মাছ , গৃহপালিত প্রাণীর মাংস ( হাঁস ,মুরগি, পায়রা )

২৬. হোম বা আগুনের মধ্যে আর্যরা তাদের উপাস্য দেবতাদের উদ্দেশ্যে কি কি নিবেদন করত?
👉 হত্যা করা ছাগল, ভেড়া,  গরু , ঘোড়ার মাংস ও চর্বি ,
যবে রুটি,  দুধ , ঘী , মাদক সোম-রস ।

২৭. অনার্যদের পূজা বিধানে কিসের পার্ট ছিল না ?
👉 আগুনের পাট

২৮. অনার্যরা তাদের উপাস্য দেবতাদের উদ্দেশ্যে কি নিবেদন করত ?
👉 কাঁচা শস্য,  ফলমূল,  আর রান্না করা সুখাদ্য

২৯. কোন পুরাণে আমিষ বনাম নিরামিষ প্রসঙ্গের অবতারণা রয়েছে ?
👉 মহাভারত

৩০. মহাভারতের কোন অধ্যায়ে আমিষ বনাম নিরামিষ প্রসঙ্গের অবতারণা রয়েছে ?
👉 অনুশাসন পর্বে

৩১. কৌটিল্যের অর্থশাস্ত্র অনুযায়ী উচ্চ শ্রেণীর হিন্দুর খাদ্য কোনটি ?
👉 এক প্রস্থ শালি বা চাউলের ভাত , সিকি পরিমাণ ঘি বা তেল মসলা দিয়ে রাধা সুপ - সম্ভবত দাল

৩২. তুর্কি মুসলমানরা কবে উত্তর ভারতের রাজা হয়ে বসে ?
👉 খ্রিস্টীয় ১১ শতকে

৩৩. তুর্কি মুসলমানেরা রাজকার্যে কোন ভাষা ব্যবহার করত ?
👉 ফারসি ভাষা

৩৪. তুর্কি মুসলমানদের দেশীয় খাবার কি ছিল ?
👉 গমের আটার রুটি আর ভেড়ার মাংসের তরকারি - কাবাব বা শূলপক্ব মাংস বা কোর্মা

৩৫. জাহাঙ্গীরের সময় খ্রিস্টীয় ১৭ শতকের প্রারম্ভে ওলন্দাজ পর্যবেক্ষক ভারতীয় লোকেদের খাদ্য সম্পর্কে কি বলেছিল ?
👉 ভারতের লোকেদের প্রধান খাদ্য হচ্ছে সিদ্ধ চাল বা ভাত আর তার সঙ্গে দাল আর তার উপর এক খামচা ঘী

৩৬. মাংসে মশলা ব্যবহারের কথা কোন গ্রন্থে আছে ?
👉 কৌটিল্যের অর্থশাস্ত্রে

৩৭. কোন রাজার নামে প্রচলিত বইয়ে অনেক রকমের ভাতের কথা পাওয়া যায় ?
👉  নল রাজার নামে প্রচলিত গ্রন্থে ।

৩৮. নল রাজার নামে প্রচলিত নলপাক গ্রন্থটি কোন ভাষায় লেখা ?
👉 সংস্কৃত ভাষায়

৩৯. মুসলমান পূর্বযুগের কিছু মিষ্টানের পরিচয় দাও ?
👉 লাড়ু , পেঁড়া , খাজা , পূয়া বা মালপোয়া , বুঁদিয়া

৪০. পারস্য দেশ থেকে কোন কোন মিষ্টান্ন গুলি এসেছে?
👉 গজা, বালুকাশাহি , জিলেবি , বরফি,  কালাকন্দ

৪১. গজা শব্দটির মূল রূপ কি ছিল?
👉 ফারসি  "গও-জবান"

৪২. ভারতীয় মিষ্টান্ন কত প্রকারের ?
👉 দুই প্রকার

৪৩. দুই প্রকার ভারতীয় মিষ্টান্ন কি কি ?
👉 প্রথম প্রকার মিষ্টান্ন দুধ বা ছানার আধারে তৈরি মিষ্টান্ন গুলি ।
👉 দ্বিতীয় প্রকার মিষ্টান্ন শস্যচুর্নের (আটা, চালের গুঁড়ো, কিংবা দালের গুঁড়ো) আঁধারে তৈরি  মিষ্টান্ন গুলি ।

৪৪. ইউরোপের মিষ্টান্ন কোনগুলি এবং সেগুলিতে কি থাকা চাইই ?
👉 Cakes and pastry এবং সেগুলিতে ডিম থাকা চাই

৪৫. ভারতীয় মিষ্টান্নে ডিম থাকে না কেন ?
👉 ধর্মের দিক দিয়ে তা বারণ

৪৬. বঘার কী ?
👉 ফোড়ন (দাল বা সবজিতে দেওয়া হয়)

৪৭. "পাক প্রণালী" গ্রন্থটি কার রচনা?
👉 বিপ্রদাস মুখুজ্জে

৪৮. পিসপাস কী ?
👉 ভাতে মাংসে পাক করা

৪৯. পিসপাস প্রণালী কাদের কাছ থেকে নেওয়া হয়েছে?
👉 ডাচেদের কাছ থেকে

৫০. চপ কাটলেট নামগুলি কাদের কাছ থেকে গৃহীত ?
👉 ইংরেজদের

৫১. চপ কাটলেট তৈরির পদ্ধতি আমরা গ্রহণ করেছি কার কাছ থেকে?
👉 পর্তুগিজদের কাছ থেকে

৫২. পুরীর জগন্নাথ মন্দিরে যে ভোগ দেওয়া হয় তা উড়িষ্যার কোন শতকের রান্নার শ্রেষ্ঠ নিদর্শন ?
👉  খ্রিস্টীয় দ্বাদশ শতকের

৫৩. আবুল ফজলের আইন ই আকবরীতে কত রকম খাদ্যের উপাদান আছে ?
👉  ত্রিশ রকম

৫৪. আইন ই আকবরীতে নিরামিষ , আমিষ ও মিশ্র খাবার কত রকমের রয়েছে?
👉 ১০ রকম শুদ্ধ নিরামিষ খাবার , ১০ রকম শুদ্ধ আমিষ খাবার এবং ১০ রকম আমিষ-নিরামিষ যুক্ত মিশ্র খাবার রয়েছে।

৫৫. নিখিল ভারতীয় বস্তুরূপে কোন খাবারের পরিচয় দেওয়া হয়েছে ?
👉 পাঁপড়

৫৬. পাঁপড় শব্দটি সংস্কৃত কোন শব্দ থেকে এসেছে?
👉 পর্পট

৫৭. ভারতীয় খাদ্যে পাঁপড়ের দান কাদের ?
👉  দ্রাবিড় জাতি


                                           ----  অসংখ্য ধন্যবাদ    
************************************************























Post a Comment

0 Comments