Header Ads Widget

Responsive Advertisement

লোক মাতা রানী রাসমণি / lokmata rani rasmoni




লোক মাতা রানী রাসমণি / lokmata rani rasmoni
ছোট প্রশ্ন উত্তর / MCQ questions 



 ১. লোকমাতা রানী রাসমণি - গল্পের রচিয়তা কে?

👉 সঞ্জীব চট্টোপাধ্যায়


২. সঞ্জীব চট্টোপাধ্যায়ের জন্ম সাল উল্লেখ করুন ?

👉 ১৯৩৬ সাল


৩. সঞ্জীব চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্প কোনটি?

👉 সারি সারি মুখ


৪. রাসমণি কবে, কোথায় জন্ম গ্রহণ করেন?

👉 হালিশহরে, মাহিষ্যবংশে ১২০০ বঙ্গাব্দে ১১ আশ্বিন


৫. রাসমণির পিতা ও মাতার নাম কি ?

👉 পিতা- হরেকৃষ্ণ , লোকমুখে হারু এবং মাতা রামপ্রিয়া


৬. রাসমণির মাতা কত দিনের জ্বরে মারা যান?

👉 মাত্র ৮ দিনের জ্বরে


৭. "ডেভিড হেয়ার ঘড়ির ব্যবসা বন্ধ করে শিক্ষার প্রসারে আত্মনিয়োগ করেছেন " উৎস নির্ণয় করুন?

👉 লোকমাতা রানী রাসমণি


৮. কলকাতার জানবাজার কে প্রতিষ্ঠা করেন

👉 জন সাহেব 


৯. রাম দাসের জন্ম হয় কত সালে ?

👉 ১৭৫৩ সালে পলাশী যুদ্ধের চার বছর আগে


১০. প্রীতিরাম দাসের পিতা মাতা যখন মারা যান তখন তার বয়স কত?

👉 ১৪ বছর


১১. জানবাজারের জমিদার এ সময় কে ছিলেন?

👉 জমিদার মান্না বাবু


১২. প্রীতিরাম বিবাহ করেছিলেন কাকে ?

👉 আশ্রয়দাতা মান্না পরিবারের যুগল মান্নার ১১ বছরের মেয়েকে 


১৩. প্রীতি রামদাস বার্ন কোম্পানির মুৎসুদ্দি হয়েছিলেন কত সালে ?

👉 ১৭৮৭ 


১৪. মৎসুদ্দি শব্দের বাংলা অর্থ কি ?

👉 প্রধান


১৫. মৎসুদ্দি শব্দটি কোন শ্রেণীর শব্দ?

👉 আরবি শব্দ


১৬. প্রীতি রাম দাস কত টাকায় মকিমপুর পরগনাটি কিনেছিলেন?

👉 ১৯০০০ টাকায় (দেওয়ান শিবরাম সান্যালের সহায়তায়)


১৭. বংশ ব্যবসায়ী হবার পর প্রীতিরাম কি উপাধি লাভ করেন?

👉 'মাড়' উপাধি 


১৮. প্রীতি রামের দুই পুত্রের নাম কি?

👉 হরো চন্দ্র ও রাজচন্দ্র


১৯. রাজচন্দ্র মাঝে মাঝে কোথায় স্নান করতে যেতেন?

👉 ত্রিবেণীতে গঙ্গাস্নান করতে


২০. রাজ চন্দ্র রানী রাসমণি কে প্রথম কোথায় দেখেছিলেন ?

👉 কোনার ঘাটে


২১. রাসমণি ছোটবেলায় কিসের ফুল দেখেছিলেন?

👉 ডুমুরের ফুল


২২. প্রীতি রাম দাস কত সালে পরলোক গমন করেন?

👉 ১৮১৭ সালে ৬৪ বছর বয়সে


২৩. রানী রাসমণির চার কন্যার নাম কি ?

👉 পদ্মমণি , কুমারী , করুণাময়ী , জগদম্বা


২৪. করুণাময়ীর স্বামী- ও পুত্রের নাম কি ?

👉 স্বামী মথুরামোহন বিশ্বাস ও পুত্র ভূপালচন্দ্র


২৫. করুণাময়ী মৃত হলে , মথুরামোহন কাকে বিবাহ করেন ? 

👉 জগদম্বাকে


২৬. মথুরা মোহন কার ভক্ত ?

👉 শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের


২৭. কলকাতার বাবুঘাট নির্মাণ করেন কে?

👉 রাজ চন্দ্র


২৮. ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজচন্দ্র কে জনহিতকর কাজের জন্য কি উপাধি দেন ?

👉 রায় 


২৯. রাজ চন্দ্র মারা যান কত সালে ?

👉 ১৮৩৬ সালে মাত্র ৫৩ বছর বয়সে


৩০. স্বামীর পরলৌকিক শ্রাদ্ধে রাসমণি কত টাকা খরচ করলেন?

👉 ৫৫ হাজার টাকা


৩১. রাজ চন্দ্র তার প্রিয় বন্ধু দ্বারকানাথকে কত টাকা ধার দিয়েছিলেন?

👉 ২ লক্ষ টাকা


৩২. দ্বারকানাথ  দু লক্ষ টাকার বদলে রানী রাসমণি কে কি দেন?

👉 রংপুর ও দিনাজপুর জেলার অন্তর্গত স্বরুপপুর পরগনা (আয় ছিল বার্ষিক ছত্রিশ হাজার টাকা)


৩৩. রানী রাসমনির জগন্নাথপুর তালুকের চারিদিকে কোন জমিদার রয়েছেন ?

👉 নড়াইলের জমিদার রামরতন রায়


৩৪. রাসমনির মকিমপুর পরগনা কোন নীলকর অধিকার করেছিল ?

👉 নীলকর  ডোনাল্ড


৩৫. মথুর বাবুর অত্যন্ত প্রিয় লাঠিয়াল কে ছিলেন?

👉 মহাবীর


৩৬. বঙ্গের নীল বিদ্রোহর সূচনা করেছিলেন কে?

👉 রানী রাসমণি


৩৭. ইংরেজি প্রবাদ " টিট ফর ট্যাট " রয়েছে কোন গল্পাংসে ?

 👉 রানী রাসমণি


৩৮. কত সালে সিপাহী মঙ্গল পান্ডের বিদ্রোহে সারা ভারতে ইংরেজবিরোধী আগুন ছড়িয়ে পড়ল?

👉 ১৮৫৭ সালে ২৯ মার্চ


৩৯. ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসনভার গ্রহণ করেন কত সালে?

👉  ১৮৫৮ সালে


৪০. রাসমনির সব কাজের মধ্যে সেরা কোনটিকে বলা হয়েছে?

👉 দক্ষিণেশ্বর কালী মন্দির


৪১. রাসমণির বাড়ি আক্রমণ করেছিল কতজন ইংরেজ সেনা ?

👉 ৫০/৬০ জন


৪২. টোনার খাল খনন করে রাসমণি মধুমতি নদীর সঙ্গে কোন নদীর সংযোগ সাধন করালেন ?

👉  গঙ্গা নদীর


৪৩. রাসমণি কত সালে কাশি যাবার জন্য প্রস্তুত হয়েছিলেন ?

👉 ১৮৪৭ সালে


৪৪. দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠার জন্য রানী রাসমণি কার কাছ থেকে , কত বিঘা জমি  কিনেছিলেন ?

👉 সুপ্রিম কোর্টের এটর্নি জেমস হেস্টির কাছে , ৫৪ বিঘা জমি


৪৫. হেস্টি সাহেবের ৫৪ বিঘা জমি কত টাকায় কিনেছিলেন ?

👉  ৪২ হাজার ৫০০ টাকায়


৪৬. এই সম্পত্তির পূর্ব মালিক ছিল কে ?

👉  জন হেস্টি  ( চটকল স্থাপন করতে চেয়েছিলেন)


৪৭. মন্দির নির্মাণের সময় লেগেছিল কত?

👉  ৭/৮ বছর 


৪৮. মন্দির নির্মাণের দায়িত্ব দিয়েছিলেন কোন সংস্থাকে ?

👉 নামকরা বিলিতি ঠিকাদারি সংস্থা "ম্যাকিনটস অ্যান্ড বার্ন " 


৪৯. মন্দির নির্মাণ কাজ শেষ হয় কত সালে ?

👉  ১৮৫৪ সালে


৫০. মন্দির প্রতিষ্ঠার দিন দেবীকে অন্নভোগ দেন কে?

👉 রামকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমার চট্টোপাধ্যায়


৫১. মন্দির প্রতিষ্ঠার পর দেবীকে অন্নভোগ দিতে রানী রাসমণি কত টাকা খরচা করেন?

👉 নয় লক্ষ টাকা


৫২. " রানীমা দেবীর অষ্ট সখীদের একজন " রাসমণিকে  কে বলেছিলেন ?

👉 শ্রীরামকৃষ্ণ দেব


৫৩. রানী রাসমণি কত সালে মৃত্যুবরণ করেন ?

👉 ১৮৬১ সালে ১৯ ফেব্রুয়ারি


৫৪. রানী রাসমণি কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ?

👉 কালীঘাটের বাগান বাড়িতে


৫৫. রানী রাসমণির সিলমোহর কি ছিল ?

👉 RAUS MONEY DOSSI
















Post a Comment

0 Comments