ভয়াবহ সড়ক দুর্ঘটনা, হত ১৫, আহত ২৫
নিজস্ব সংবাদদাতা, মেমারি, বর্ধমান, ১১ সেপ্টেম্বর :
বর্ধমানজে লার অন্যতম একটি শহর মেমারি। এর যোগাযোগ ব্যবস্থায়
পূর্ব রেলের মেন লাইন শাখা যেমন আছে, তেমনই জিটি
রোডের সংযোগের জন্য এই এলাকাটি বর্তমানে বাণিজ্যকেন্দ্র
হয়ে উঠেছে। তবে তুলনামূলকভাবে ওভারব্রিজ বা বাইপাস না
থাকার জন্য এখানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। তবে গতকাল
যে দুর্ঘটনাটি ঘটল তা এলাকাবাসীকে স্তম্ভিত করে দিয়েছে।
কলকাতা থেকে আগত এক বারো চাকার ট্রাকের সঙ্গে
যাত্রীবোঝাই এক বাসের সরাসরি ধাক্কা লাগে চকদিঘি মোড়ে।
এই ঘটনায় ট্রাকের চালক ও খালাসি উভয়েই ঘটনাস্থলে মারা
যায়। প্রায় ১৫ জন যাত্রীকে নিহত ঘোষণা করা হয়েছে এবং
আহতের সংখ্যা ২৫, আহতদের ৬ জনকে বর্ধমান মেডিকেল
কলেজে পাঠানো হয়েছে ও বাকিরা মেমারি গ্রামীণ হাসপাতালে
চিকিৎসাধীন। স্থানীয় জনতা রাস্তা সম্প্রসারণ, ফুটপাথ
থেকে হকার উচ্ছেদ ও ফ্লাই ওভার-এর দাবিতে দুর্ঘটনাগ্রস্ত
বাস ও ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয়। মেমারি থানার পুলিশ
জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। জেলার আরক্ষা
আধিকারিক (S.P) বিশেষ বাহিনীকে দিয়ে জনতাকে ছত্রভঙ্গ করলেও জনতা দাবিকে মেনে নিয়েছেন। এই অঞ্চলের পৌরসভার পৌর পিতা ও স্থানীয় বিধায়কের হস্তক্ষেপে ঘটনাটি শান্ত হলেও মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতের পরিবারকে এককালীন এক লক্ষ টাকা প্রধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ।
🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑
( নবম- দশম ছাত্রছাত্রীদের জন্য )

0 Comments