Header Ads Widget

Responsive Advertisement

রবীন্দ্রনাথ সমগ্র

 

রবীন্দ্রনাথ ঠাকুর সমগ্র


❤️ জন্মস্থান:

 জোড়াসাঁকো ঠাকুরবাড়ি (কলকাতা)


🧡জন্ম: -

 ৭ মে, ১৮৬১ খ্রিষ্টাব্দ /২৫ শে বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ ।


💚মৃত্যু:- 

৭ আগস্ট , ১৯৪১ খ্রিষ্টাব্দ/২২ শে শ্রাবন ১৩৪৮ বঙ্গাব্দ ।


💙সমাধিস্থল:- 

কলকাতা



♥️ পুরস্কার:- 

গীতাঞ্জলি হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কাব্যগ্রন্থ। এই বইয়ে মোট ১৫৭টি গীতিকবিতা সংকলিত হয়েছে ।

এরপর ১৯১০ সালে  গীতাঞ্জলি  কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়।

১৯১২ সালে রবীন্দ্রনাথের সং অফারিংস (ইংরেজি: Song Offerings) কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এতে গীতাঞ্জলি ও সমসাময়িক আরও কয়েকটি কাব্যগ্রন্থের কবিতা রবীন্দ্রনাথ নিজে অনুবাদ করে প্রকাশ করেন। ১৯১৩ সালে ইংরেজি কাব্যগ্রন্থটির জন্য রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন।


💜পূর্বপুরুষের_আদিনিবাস:- 

 অধুনা  পশ্চিমবঙ্গের  বর্ধমান জেলার কুশো নামক গ্রামে ৷


🖤 পূর্বপুরুষের_আদি_পদবী:- 

কুশারি



♥️ পূর্বপুরুষের_গোত্র:-

 এঁরা হলেন শাণ্ডিল্য গোত্রীয় রাঢ়ী ব্রাহ্মণ ।


🧡 পিতামহ: 

দ্বারকানাথ ঠাকুর(১৭৯৪-১৮৪৬)


💛 দ্বারকানাথ_ঠাকুরের_সন্তান:- 

(৬ জন সন্তান) 

১) প্রথম কন্যা সন্তানের মৃত্যু হয়।

২) দেবেন্দ্র নাথ ঠাকুর (রবীন্দ্রনাথের পিতা)

৩) নরেন্দ্র নাথ ঠাকুর

৪) গিরীন্দ্রনাথ ঠাকুর

৫) ভূপেন্দ্র নাথ ঠাকুর

৬) নগেন্দ্র নাথ ঠাকুর


💚 দেবেন্দ্রনাথ_ঠাকুরের_সন্তান;-

( ১৫ জন সন্তান)

১) প্রথম কন্যা সন্তান মারা যান।

২) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

৩) সত্যেন্দ্রনাথ ঠাকুর

৪) হেমেন্দ্রনাথ ঠাকুর

৫) বীরেন্দ্র নাথ ঠাকুর

৬) সৌদামিনী দেবী

৭) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

৮) সুকুমারী দেবী

৯) পূর্ণেন্দ্র নাথ ঠাকুর

১০) শরৎকুমারী দেবী

১১) স্বর্ণকুমারী দেবী

১২) বর্ণ কুমারী দেবী

১৩) সোমেন্দ্রনাথ ঠাকুর

১৪) রবীন্দ্রনাথ ঠাকুর

১৫) বোধেন্দ্রনাথ ঠাকুর


💙 রবীন্দ্রনাথের_পিতা:- 

মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 

(ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা এবং ধর্ম ও সত্য

 রক্ষার্থে মহর্ষি উপাধি লাভ)


💜 রবীন্দ্রনাথের_মাতা:- 

সারদা  সুন্দরী দেবী 


🖤 #দাম্পত্য_সঙ্গী:-

 মৃণালিনী দেবী (১৮৮৩ সালে বিবাহ)


❤️ #রবীন্দ্রনাথের_সন্তান:- 

(৫ জন সন্তান)

১) বেলা/মাধুরীলতা দেবী

২) রথীন্দ্রনাথ ঠাকুর

৩) রানী / রেনুকা দেবী

৪) মীরা দেবী

৫) শমীন্দ্রনাথ ঠাকুর


❤️ #ছদ্মনাম:- ( ৯টি )

১) ভানুসিংহ ঠাকুর

২) অকপট চন্দ্র ভাস্কর

৩) আন্নাকালী পাকড়াশী

৪) দিকশুন্য ভট্টাচার্য

৫) নবীন কিশোর শর্মন

৬) ষষ্ঠী চরন দেবশর্মা

৭) বাণী বিনোদ বিদ্যাবিনোদ

৮) শ্রীমতি কনিষ্ঠা

৯) শ্রীমতি মধ্যমা


🧡 #উপাধি:- 

গুরুদেব- প্রদত্তক মহাত্মা গান্ধী

কবিগুরু- প্রদত্তক ক্ষিতিমোহন সেন

বিশ্বকবি- প্রদত্তক ব্রহ্মবান্ধব উপাধ্যায়


নাইট উপাধি পান-১৯১৫ 

নাইট উপাধি ত্যাগ করেন-১৯১৯


💛 #চৈনিক_নাম:-

 চু চেন তাং


💚 #পেশা:-

 কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার , দার্শনিক , প্রাবন্ধিক , সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী


♥️♥️ #রবীন্দ্রনাথ_ঠাকুর:-

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্মণ  পরিবারে ১৮৬১ সালে জন্মগ্রহণ করেন।

 বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি , গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। 

 বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ নিজেই একটি স্বতন্ত্র যুগের অধীশ্বর। সে যুগের সৃষ্টি বিবর্তন তারই হাতে । 


♥️♥️ #শিক্ষাজীবন:-

১৮৭৮ সালের অক্টোবর মাসের প্রথম দিকে ব্যারিস্টার হওয়ার উদ্দেশ্যে রবীন্দ্রনাথ পাড়ি দেন ইংল্যান্ডে। এখানে তিনি একটি স্কুলে পড়াশোনা করেছিলেন (যদিও দাবি করা হয় যে তিনি ব্রাইটন কলেজে ভর্তি হয়েছিলেন; কিন্তু উক্ত কলেজের রেজিস্টারে তার নাম পাওয়া যায় না)। পরবর্তীতে চলে আসেন লন্ডনে, সেখানে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে ভর্তি হন তিনি। যদিও কোনো ডিগ্রি না নিয়েই এক বছরের মধ্যেই দেশে ফিরে আসেন রবীন্দ্রনাথ। তবে এই বিলেতবাসের সময় ইংরেজি সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পেয়েছিলেন তিনি, যা পরবর্তীকালে তার সাহিত্য সৃজনে গভীর প্রভাব বিস্তার করে। যদিও রবীন্দ্রনাথ ইংরেজদের কঠোর নিয়মানুবর্তিতা বা পারিবারিক রক্ষণশীল ধর্মমত কোনোটিকেই নিজের জীবন বা সৃষ্টিকর্মের মধ্যে সাগ্রহে গ্রহণ করেননি ও

তিনি ছিলেন মুক্তমনের অধিকারী । প্রকৃত শিক্ষা লাভ মুক্ত প্রাকৃতিক পরিবেশ থেকেই ।


♥️❤️ #সাহিত্যকর্ম:-

মাত্র ৮ বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।  ১৮৭৪ সালে  (১২৮১ বঙ্গাব্দ)  তত্ত্ববোধিনী_পত্রিকায় তাঁর প্রথম কবিতা অভিলাষ  প্রকাশিত হয়। 

দ্বিতীয় মুদ্রিত কবিতা- প্রকৃতির_খেদ (১৮৭৫)। এই কবিতার দুটি তিনি পাঠ করেছিলেন ঠাকুরবাড়ির বিদ্বজ্জন সভায় 

 (প্রসঙ্গত উল্লেখ্য, ১৮৭৪ সালের গোড়ার দিকে ঠাকুরবাড়ির মনীষীরা বাংলাদেশের কবি-সাহিত্যিক, সংবাদপত্র-সম্পাদকসহ বিদগ্ধজনদের আহবান করে ‘বিদ্বজ্জন সমাগম’ নামে এক সাহিত্য সম্মিলনীর আয়োজন করেন। )


রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ , ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস , ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন  তার জীবদ্দশায় বা মৃত্যুর পরে প্রকাশিত হয়। 

তার সর্বমোট ৯৫টি ছোটগল্প , ১৯১৫ টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। তার মোট গান ২২৩২ টি ।


 রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে।


♥️♥️ #রবীন্দ্রনাথের_কাব্য :-

রবীন্দ্রনাথের কবি জীবনকে সাতটি পর্বে ভাগ করা হয়

১) সূচনা পর্ব- ১৮৭৮-১৮৮১

২) উন্মেষ পর্ব - ১৮৮২- ১৮৮৬

৩) ঐশ্বর্য পর্ব- ১৮৯০- ১৮৯৬

৪) অন্তর্বর্তী পর্ব - ১৯০০ - ১৯১০

৫) গীতাঞ্জলি পর্ব- ১৯১০-১৯১৫

৬) বলাকা পর্ব- ১৯১৬-১৯২৯

৭) অন্ত্য পর্ব- ১৯২৯- ১৯৪১


💐 পর্ব অনুযায়ী কাব্য:-

🖤 সূচনা পর্ব:-

বনফুল - ১৮৮০(রচিত প্রথম)

কবিকাহিনী- ১৮৭৮(প্রকাশিত প্রথম)


🖤উন্মেষ পর্ব:-

সন্ধ্যা সঙ্গীত - ১৮৮২

প্রভাত সঙ্গীত- ১৮৮৩

ছবি ও গান - ১৮৮৪

ভানুসিংহ ঠাকুরের পদাবলী- ১৮৮৪(ব্রজবুলি ভাষায়)

শৈশব সংগীত- ১৮৮৪

কড়ি ও কোমল-১৮৮৬


🖤 ঐশ্বর্য পর্ব:-

মানসী-১৮৯০

সোনার তরী- ১৮৯৪

চিত্রা-১৮৯৬

চৈতালি-১৮৯৬


🖤 অন্তর্বর্তী পর্ব:-

কনিকা-১৯০০

কথা কাহিনী-১৯০০

কল্পনা-১৯০০

ক্ষণিকা-১৯০০

নৈবেদ্য- ১৯০১-০২

স্মরণ-১৯০২-০৩(স্ত্রীর মৃত্যুতে)

শিশু- ১৯০৩

উৎসর্গ-১৯০৩-০৪

খেয়া- ১৯১০


🖤 গীতাঞ্জলি পর্ব:-

গীতাঞ্জলি- ১৯১০

গীতিমাল্য-১৯১৪

গীতালি- ১৯১৫


🖤 বলাকা পর্ব:-

বলাকা- ১৯১৬

পলাতকা- ১৯১৮

শিশু ভোলানাথ- ১৯২২

পূরবী- ১৯২৫

 লেখনি- ১৯২৭

 মহুয়া- ১৯২৯


🖤 অন্ত্যপর্ব বা সমাপ্তি পর্ব:-

বনবাণী - ১৯৩১

পরিশেষ-১৯৩২

 পুনশ্চ-১৯৩২

  বিচিত্রিতা-১৯৩৩

শেষ সপ্তক- ১৯৩৫

বিথীকা-১৯৩৫

পত্রপুট- ১৯৩৬

শ্যামলী- ১৯৩৬

প্রান্তিক-১৯৩৮

সেঁজুতি- ১৯৩৮

প্রহাসিনী- ১৯৩৮

আকাশ প্রদীপ-১৯৩৯

নবজাতক-১৯৪০

সানাই-১৯৪০

রোগশয্যায়- ১৯৪০

আরগ্য- ১৯৪১

জন্মদিনে- ১৯৪১(জীবিত কালের শেষ প্রকাশিত)

শেষ লেখা- ১৯৪১(মৃত্যুর পর প্রকাশিত)

ছড়া-১৯৪৩(মৃত্যুর পর প্রকাশিত)


♥️♥️ #উপন্যাস_সমূহ;-

বাংলা উপন্যাসের স্থপতি বঙ্কিমচন্দ্র।বঙ্কিমচন্দ্রের জীবৎকালেই ঔপন্যাসিক হিসেবে বাংলা সাহিত্য জগতে রবীন্দ্রনাথের আবির্ভাব।মাত্র ১৬-১৭ বছর বয়সে কিশোর রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস করুণা প্রকাশিত হয় ভারতী পত্রিকায়(১৮৭৭-৭৮)

এরপর ছোট-বড় মিলিয়ে প্রায় ১২ খানা উপন্যাস রচনা করেন রবীন্দ্রনাথ-


১) করুণা-১৮৭৭-৭৮(প্রথম উপন্যাস)

২) বউ ঠাকুরানীর হাট-১৮৮৩(প্রথম সার্থক উপন্যাস)

৩) রাজর্ষি-১৮৮৭

৪) চোখের বালি-১৯০৩(শ্রেষ্ঠ মনস্তাত্ত্বিক উপন্যাস)

৫) নৌকাডুবি-১৯০৬

৬) গোরা-১৯১০

৭) ঘরে বাইরে-১৯১৬(চলিত ভাষার প্রথম উপন্যাস)

৮) চতুরঙ্গ-১৯১৬

৯) যোগাযোগ-১৯২৯

১০) শেষের কবিতা-১৯২৯

১১) দুই বোন-১৯৩৩

১২)  মালঞ্চ-১৯৩৪

১৩) চার অধ্যায়-১৯৩৪(শেষ উপন্যাস)


♥️♥️#নাটক_সমূহ:-

রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে ছিলেন নাট্যকার ও নাট্যাভিনেতা। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পারিবারিক নাট্যমঞ্চে মাত্র ষোলো বছর বয়সে অগ্রজ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর রচিত হঠাৎ নবাব নাটকে (মলিয়ের লা বুর্জোয়া জাঁতিরোম অবলম্বনে রচিত)  ও পরে জ্যোতিরিন্দ্রনাথেরই অলীকবাবু নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন রবীন্দ্রনাথ। 

১৮৮১ সালে তার প্রথম গীতিনাট্য বাল্মীকিপ্রতিভা মঞ্চস্থ হয়।

তার উল্লেখযোগ্য নাটক গুলি পর্ব অনুযায়ী দেওয়া হল- 


💙 কাব্যনাট্য_বা_নাট্যকাব্য:-

-১৮৮১

রুদ্রচন্ড-১৮৮১

চিত্রাঙ্গদা-১৮৯২

বিদায় অভিশাপ- ১৯৯৪

সতী-১৯৯৭

নরকবাস-১৯৯৭

গান্ধারীর আবেদন-১৯৯৮

লক্ষীর পরীক্ষা-১৯৯৮

কর্ণ কুন্তী সংবাদ-১৯৯৯


💙 গীতিনাট্য:-

বাল্মিকী প্রতিভা-১৮৮১

কালমৃগয়া-১৮৮২

নলিনী-১৮৮৪

মায়ার খেলা-১৮৮৮


💙 ঐতিহাসিক_রোমান্স_ধর্মী:-

রাজা ও রানী-১৮৮৯

বিসর্জন-১৮৯০

প্রায়শ্চিত্ত-১৯০৯

মালিনী-১৮৯৬


💙 কৌতুক_নাটক:-

গোড়ায় গলদ-১৮৯২

বৈকুন্ঠের খাতা-১৮৯৭

হাস্যকৌতুক-১৯০৭

ব্যঙ্গ কৌতুক- ১৯০৭

চিরকুমার সভা-১৯১৬


💙 রূপক_নাটক:-

শারদ উৎসব-১৯০৮

রাজা -১৯১০

অচলায়তন- ১৯১২ 

ডাকঘর - ১৯১২

ফাল্গুনী - ১৯১৬

রক্তকরবী- ১৯২৬

 মুক্তধারা- ১৯২২

 কালের যাত্রা- ১৯৩২


💙 নৃত্যনাট্য:-

তাসের দেশ -১৯৩৩

চিত্রাঙ্গদা -১৯৩৬

চণ্ডালিকা- ১৯৩৮

 শাপমোচন - ১৯৩৬

শ্যামা - ১৯৩৯(শেষ নাটক)


💙 সামাজিক_নাটক:-

গৃহপ্রবেশ- ১৯২৫

শোধবোধ - ১৯২৬

নটীর পূজা- ১৯২৬

বাঁশরী- ১৯৩৩


💙ঋতু_নাট্য:-

বসন্ত - ১৯২৩

শেষ বর্ষণ - ১৯২৫

নবীন - ১৯৩১

শ্রাবণ গাঁথা- ১৯৩৪


♥️♥️ #উল্লেখযোগ্য_ছোট_গল্প:-

রবীন্দ্রনাথ কবিতা , নাটক, উপন্যাস লেখার পাশাপাশি ছোটগল্প রচনাতেও অসাধারণ কৃতিত্বের পরিচয় রেখেছেন। তার ছোট গল্পগুলিকে পাঁচটি শ্রেণীতে ভাগ করা হয়-


১) সূচনা পর্ব
২) হিতবাদী ও সাধনা পর্ব
৩) ভারতী পর্ব
৪) সবুজপত্র পর্ব
৫) অন্তিম পর্ব


💐 সূচনাপর্বের_গল্প:

ঘাটের কথা, ভিখারিনী, রাজপথের কথা, মুকুট


💐হিতবাদী_ও_সাধনা পর্ব:-

দেনাপাওনা,  আমরা,  ত্যাগ,  যজ্ঞেশ্বরের যজ্ঞ,  কঙ্কাল,  অনধিকার প্রবেশ, পোস্টমাস্টার,  একরাত্রি,  মধ্যবর্তিনী, কাবুলিওয়ালা ,  খোকাবাবুর প্রত্যাবর্তন, ছুটি , শুভা,  সমাপ্তি , অতিথি ,  সম্পত্তি সমর্পণ ,  জীবিত ও মৃত , ইচ্ছা পূরণ

গিন্নি, রামকানাইয়ের নির্বুদ্ধিতা , ব্যবধান, তারাপ্রসন্নের কীর্তি, দালিয়া, মুক্তির উপায়, একটা আষাঢ়ে গল্প , স্বর্ণমৃগ রীতিমতো নভেল,  জয়-পরাজয় , মহামায়া , দান প্রতিদান,  সম্পাদক,  অসম্ভব কথা,  শাস্তি,  প্রায়শ্চিত্ত , প্রতি হিংসা , মেঘও রৌদ্র,  ঠাকুরদা,  বিচারক,  মানভঞ্জন,  আপদ,  দিদি , নিশীথে


💐ভারতী_পর্ব:

দুরাশা, পুত্রযজ্ঞ , ডিটেকটিভ , অধ্যাপক,  রাজটিকা , মনিহারা , দৃষ্টিদান , উদ্ধার , নষ্টনীড় , দর্পহরণ, মাল্যবান , পণরক্ষা , গুপ্তধন, মাস্টারমশাই , সদর ও অন্দর,  ফেল, শুভদৃষ্টি


💐সবুজপত্র_পর্ব:-

হালদার গোষ্ঠী, হৈমন্তী , স্ত্রীরপত্র , শেষের রাত্রি , ভাইফোঁটা , অপরিচিতা,  তপস্বিনী,  পাত্র-পাত্রী,  নামঞ্জুর


💐অন্তিম_পর্ব:-

বলাই , সংস্কার , চিত্রকর , বদনাম,  চোরাই ধন,  শেষ কথা , ল্যাবরেটরী,  প্রগতিসংহার,  

মুসলমানীর গল্প(শেষ গল্প)


♥️❤️ #উল্লেখযোগ্য_প্রবন্ধ:-

প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করতে হয়। তত্ত্ব আর আবেগী উচ্ছ্বাস নয় তার এই শ্রেণীর রচনাতে রয়েছে নিজস্ব ভাবনার যুক্তিনির্ভর প্রকাশ। রবীন্দ্রনাথের প্রথম প্রবন্ধ ভুবনমোহিনী প্রতিভা জ্ঞানাঙ্কুর পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়াও তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধ গুলি পর্ব অনুযায়ী দাওয়া হল-


💚শিক্ষা_সমাজ_রাজনীতি_বিষয়ক:-

মন্ত্রী অভিষেক- ১৮৯০

সংস্কৃত শিক্ষা - ১৮৯৬

আত্মশক্তি - ১৯০৫

ভারত বর্ষ- ১৯০৬

শিক্ষা - ১৯০৮

রাজা প্রজা - ১৯০৮

স্বদেশ - ১৯০৮

সমাজ- ১৮০৮

সমূহ - ১৯০৮

পরিচয়- ১৯১৬

কর্তার ইচ্ছায় কর্ম- ১৯১৭

সমবায় নীতি- ১৯২৮

কালান্তর- ১৯৩৭

সভ্যতার সংকট- ১৯৪১(শেষ প্রবন্ধ গ্রন্থ)

পল্লী প্রকৃতি- 


💚 ধর্ম_ও_দর্শন_মূলক:-

উপনিষদ ব্রহ্ম- ১৯০১

ধর্ম - ১৯০৯

শান্তিনিকেতন- ১৯০৯-১৬

সঞ্চয়- ১৯১৬

মানুষের ধর্ম- ১৯৩৩

প্রাক্তনী- ১৯৩৬

আশ্রমের রূপ ও বিকাশ- ১৯৪১

বিশ্বভারতী- ১৯৪১


💚 সাহিত্য_সমালোচনা_বিষয়ক:-

প্রাচীন সাহিত্য- ১৯০৭

সাহিত্য- ১৯০৭

আধুনিক সাহিত্য -১৯০৭

লোকসাহিত্য - ১৯০৭

সাহিত্যের পথে- ১৯৩৬

সাহিত্যের স্বরূপ - ১৯৪৩


💚ব্যক্তিগত_প্রবন্ধ:-

পঞ্চভূত- ১৯৯৭

বিচিত্র প্রবন্ধ - ১৯০৭

লিপিকা - ১৯২২

ভারত পথিক রামমোহন- ১৯৩৩


💚 জীবনী_ভ্রমণকথা_ও_পত্রসাহিত্য:-

য়ুরোপ প্রবাসীর পত্র- ১৮৮১(প্রথম গদ্যগ্রন্থ)

বিবিধ প্রসঙ্গ- ১৯৩৩

রামমোহন রায়-১৮৮৫

চিঠিপত্র-১৮৮৭

য়ুরোপ যাত্রীর ডায়েরি- ১৮৯১-৯৩

চরিত্রপূজা -১৯০৭

বিদ্যাসাগরচরিত - ১৯০৯

জীবনস্মৃতি - ১৯১২

ছিন্নপত্র - ১৯১২

জাপান যাত্রী - ১৯১৯

যাত্রী - ১৯২৯

পশ্চিম যাত্রীর ডায়েরি- ১৯২৯

 জাভা-যাত্রীর পত্র- ১৯২৯

 ঠাকুরের পত্রাবলী - ১৯৩০

রাশিয়ার চিঠি - ১৯৩১

জাপান পারস্যে- ১৯৩৬

 পথে ও পথের প্রান্তে- ১৯৩৮

 পথের সঞ্চয় - ১৯৩৯

ছেলেবেলা - ১৯৪০

আত্মপরিচয় - ১৯৪৩


♥️ ❤️ #উৎসর্গীকৃত_গ্রন্থ:-

বৌঠাকুরাণীর হাট - সৌদামিনী দেবী
ঘরে বাইরে - প্রমথ চৌধুরী
দুই বোন -   রাজশেখর বসু
বসন্ত -    নজরুল ইসলাম
বিসর্জন -   সুরেন্দ্রনাথ ঠাকুর
 চিত্রাঙ্গদা -   অবনীন্দ্রনাথ ঠাকুর
পঞ্চভূত - মহারাজ জগদীন্দ্রনাথ রায়
 সঞ্চয় -  ব্রজেন্দ্রনাথ শীল
তাসের দেশ -   সুভাষচন্দ্র বসু
 ছন্দ -   দিলীপকুমার রায়
 বিশ্বপরিচয় - সত্যেন্দ্রনাথ বসু
বনফুল-  কাদম্বরী দেবী
প্রভাত সঙ্গীত- ইন্দিরা দেবী (ভাইজি)
শৈশব সংগীত- তোমাকে (কাদম্বরী দেবী)
ছবি ও গান-  বৌঠান (কাদম্বরী দেবী)
ভানুসিংহের পদাবলী-  কাদম্বরী দেবী
কড়ি ও কোমল - সত্যেন্দ্রনাথ ঠাকুর
মানসী-  নামহীনা (কাদম্বরী দেবী)
সোনার তরী-  দেবেন্দ্রনাথ সেন
নদী-  বলেন্দ্রনাথ ঠাকুর
চিত্রা-    জীবনদেবতা
চৈতালি- পরান বল্লভ (ঈশ্বর)
কনিকা-   প্রমথনাথ চৌধুরী (ভাইজি জামাই)
কথা-   জগদীশচন্দ্র বসু
কাহিনী- রাধাকিশোর দেব মানিক্য
কল্পনা-   শ্রীশ চন্দ্র মজুমদার (বন্ধু)
নৈবেদ্য-  পিতৃদেব (দেবেন্দ্রনাথ ঠাকুর)
স্মরণ-   মৃণালিনী দেবী (স্ত্রী)
শিশু-  শিশুর মহামেলা
উৎসর্গ-    C.F. Andrews (বন্ধু)
খেয়া-   জগদীশচন্দ্র বসু
গীতালি-   তাঁরে(কাদম্বরী দেবী)
বলাকা-   উইলি পিয়ারসন 
পূরবী-   ভিক্টোরিয়া ওকাম্পো
মহুয়া-   কবির কবিতা প্রেমীগণ
বনবাণী-  অতুলপ্রসাদ সেন
পুনশ্চ-   নিতু (ভাইপো)
পত্রপুট-  কৃষ্ণ কৃপালিনী (নাতজামাই)
শ্যামলী-  রানী মহলানবিশ
খাপছাড়া-  রাজ শেখর বসুর
ছড়ার ছবি-  বৌমা (প্রতিমা দেবী)
সেঁজুতি-  ডঃ নীলরতন সেন
আকাশ প্রদীপ-   সুধীন্দ্রনাথ দত্ত
নবজাতক-   অমিও চক্রবর্তী
আরোগ্য-   সুরেন্দ্রনাথ কর


♥️♥️ #রবীন্দ্র_বাণী:-

🌷 "নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়।"

🌷"আগুনকে যে ভয় পায় , সে আগুনকে ব্যবহার করতে জানেনা।"

🌷 "প্রেমের মধ্যে ভয় না থাকিলে রস নিবিড় হয়না।"

                   🌷“ অক্ষমের লোভ আলাদিনের প্রদিপের গুজব শুনলেই লাফিয়া অঠে"

🌷“ ক্ষমাই যদি করতে না পারো, তবে তাকে ভালোবাসো কেন? ”

🌷“ মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন ”

🌷“ অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবে ঘৃণা তারে যেস তৃণসম দহে ”


♥️♥️ #রবীন্দ্র_স্মরণে:-

💜১)রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, (কলকাতা )— রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এই বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষাপ্রাঙ্গন।

💜২)বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়  (বীরভূম ) — রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়। শান্তিনিকেতন এই বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষাপ্রাঙ্গন।

💜৩) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

(শাহজাদপুর, সিরাজগঞ্জ) — রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানে বাংলাদেশে তার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়।

💜৪)রবীন্দ্র পুরস্কার — রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার।

💜৫) রবীন্দ্রনাথ ঠাকুর আন্তর্জাতিক পুরস্কার — ভারত সরকার প্রদত্ত একটি আন্তর্জাতিক পুরস্কার।

💜৬) রবীন্দ্রসদন — রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত কলকাতার একটি ঐতিহাসিক প্রেক্ষাগৃহ ও পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান কার্যালয়।

💜৭) রবীন্দ্র সেতু — রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত হাওড়া ও কলকাতা শহরের মধ্যে সংযোগরক্ষাকারী সেতু।

💜৮) রবীন্দ্র সরোবর( কলকাতা) — রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত ভারতের একটি জাতীয় হ্রদ।


♥️♥️ #রবীন্দ্র_পুরস্কার_বা_রবীন্দ্র_স্মৃতি_পুরস্কার:-

পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরস্কারটি রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত। ১৯৫০ সালে পশ্চিমবঙ্গ সরকার এই পুরস্কার প্রবর্তন করে। বর্তমানে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি এই পুরস্কার দিয়ে থাকে। 


♥️♥️ #প্রথম_রবীন্দ্র_পুরস্কার_প্রাপ্ত_লেখক_ও_গ্রন্থ:- 

সতীনাথ ভাদুড়ী জাগরী(১৯৪৫) উপন্যাসের জন্য প্রথম রবীন্দ্র পুরস্কার পান ১৯৫০ সালে।



  🙏 🙏অনিচ্ছাকৃত_ত্রুটি_মার্জনীয়🙏🙏


❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️


(বি দ্র: অন্য গ্রুপে কপি-পেস্ট নিষিদ্ধ... ধরা পড়লে যথাপ্রযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে)


তথ্যসূত্র: 

১)বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিহাস (ডঃ অশোক কুমার মিশ্র)

২)বাংলা সাহিত্যে পরিচয়-পার্থ চট্টোপাধ্যায়

৩)বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত- ডঃ অসিতকুমার বন্দ্যোপাধ্যায়

৪) রবীন্দ্র উকিপেডিয়া (গুগোল)



ধন্যবাদান্তে-
Sscbangla123

Post a Comment

0 Comments