Header Ads Widget

Responsive Advertisement

জলাভূমি ভরাট ও সবুজের ধ্বংসের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদ- প্রতিবেদন রচনা



 জলাভূমি ভরাট ও সবুজ ধ্বংসের বিরুদ্ধে স্থানীয়

মানুষের প্রতিবাদ।


নিজস্ব সংবাদদাতা, চন্দননগর, ২৯ সেপ্টেম্বর : বহুতল নির্মাণের

জন্য জলাভূমি ধ্বংস করার যে অশুভ প্রচেষ্টা সর্বত্র লক্ষ করা

যাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদে শামিল হলেন চন্দননগরের স্থানীয়

বাসিন্দাদের নিয়ে গড়ে ওঠা নাগরিক মঞ। স্থানীয় নেতাজি

সংঘের প্রাঙ্গণে এই প্রতিবাদ আন্দোলনে মিলিত হলেন অঞ্চলের

বিশিষ্ট মানুষজন। জমায়েত হয়েছিলেন অঞ্চলের বহু মানুষ।

শহর ও শহরতলিতে আবাসন ও বাণিজ্যিক প্রতিষ্ঠান

নির্মাণের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। একদিকে জনসংখ্যাবৃদ্ধি এর

অন্যতম কারণ হলেও অন্যদিকে কিছু অসাধু আবাসন নির্মাণচক্র

বেআইনিভাবে জলাজমি বুজিয়ে ইট-কাঠ-পাথরের কাঠামো গড়ে

তুলতে চাইছে। ফলে পরিবেশ হয়ে উঠছে দূষিত ও বিষাক্ত। এ

ছাড়াও এই নির্মাণগুলি কতটা বাস্তুসম্মত সে সম্পর্কে প্রশ্ন তো

থেকেই যায়। তারপর ভূমিকম্পের মতো বড়োসড়ো প্রলয়ের

সামনে এর স্থায়িত্বও কতটুকু হবে সে বিষয়ে সন্দিহান এখানকার

বাসিন্দারা। প্রতিবাদ আন্দোলনে আয়োজিত আলোচনা সভায়

বিভিন্ন বক্তা এই বিষয়টির উপর গুরুত্ব আরোপ করেন। সবুজ

ও উন্মুক্ত পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য জলাজমি ভরাটের

মতো ঘৃণিত কাজের বিরুদ্ধে আগামী দিনে বৃহত্তর আন্দোলন

এবং প্রতিবাদের শপথ গ্রহণ করেন। স্থানীয় প্রশাসক ও সর্বোচ্চ

প্রশাসকের কাছে নাগরিকদের সই সংগ্রহ করে দুষ্টচক্রের রাজের

বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার ডাক দেওয়া হয়।



🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑


* নবম দশম ছাত্রছাত্রীদের জন্য 

Post a Comment

0 Comments