পুজোর ছুটি কেমন কাটল তা জানিয়ে বন্ধুকে চিঠি
(নিজের ঠিকানা)
গ্রাম- চক্রশাইল
পো. - সাফানাগর
থানা - কুমারগঞ্জ
জেলা- দক্ষিণ দিনাজপুর
তারিখ- ০১.১১.২০২৩
প্রিয় বন্ধু অরূপ ,
আশা করি ভালই আছিস , আমিও খুব ভালো আছি । আমাদের শেষ চিঠি বিনিময়ে কথা হয়েছিল কার কেমন পুজো কাটলো তা জানানো । সেই উদ্দেশ্যে এই চিঠি -
আমার ২০২৩ সালের পূজার ছুটি একটি অসাধারণ স্মৃতি জড়িত । এত স্বাধীনতা আমি আগের পুজো গুলোতে পাইনি , পুজোর প্রতিটি দিন উপভোগ করেছি । পুজার ৪ দিনই আমি আমার এখানকার বন্ধুদের সাথে দিনের বেলায় রোজ ঠাকুর দেখে বেড়িয়েছি । তাছাড়া তুই তো জানিস আমাদের গ্রামেও পুজো হয় , সবাই একসাথে অঞ্জলি দেওয়া, পুজোর ভোগ খাওয়া , ধুনুচি নাচ দেখা ... খুব খুব আনন্দে কেটেছে । আর নবমীর দিন বাবা মায়ের সাথে বেড়িয়েছিলাম , এটি আমার জন্য বেশ রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল। বালুরঘাটে এত্ত ভিড় যে বলে বোঝানো যাবে না। তার মধ্যে ছোট বড়ো মিলিয়ে অসংখ্য ঠাকুর দেখেছি। । কি সুন্দর সুন্দর সব প্রতিমা ও প্যান্ডেল । এক কথায় অপূর্ব । সব থেকে ভালো লেগেছে অভিযাত্রী ক্লাবের প্যান্ডেল । তুই সাথে থাকলে আরো অনেক মজা হতো ।
যাইহোক পুজার ক টা দিন খুব ঘুরলাম, বাইরের খাবারও খুব খেয়েছি, ভীষণ আনন্দ করেছি । তোর পুজা কেমন কাটল জানাবি , আজ এখানেই শেষ করি । কাকু - কাকিমাকে আমার প্রণাম ও ছোট ভাইবোনদের আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানাবি । তোর চিঠির অপেক্ষায় রইলাম ...
ইতি
তোর প্রিয় বন্ধু - সায়ন
(বন্ধুর ঠিকানা)
নাম- অরূপ বসাক
পিতা- কমল বসাক
গ্রাম + পো - মঙ্গলপুর
থানা - মালদা
জেলা - মালদা
পিন - ৭৩৩১৭১
মো- ৯০৬৪৮৮৭৫৬৪
-----_-----_-----_-----_-----_-----_-----_-----_-----_------_-

0 Comments