জন্ম ও বংশ পরিচয়
রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্মণ পরিবারে ৭ ই মে ১৮৬১ সালে জন্মগ্রহণ করেন।
তার পিতা ছিলেন ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্ৰনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদাসুন্দরী দেবী । রবীন্দ্রনাথ ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান। তার স্ত্রীর নাম ছিল মৃণালিনী দেবী।
বাল্যকাল ও শিক্ষা জীবন
বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ
করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। এরপর ১৮৭৮ সালে মাত্র ১৬-১৭ বছর বয়সে ইংল্যান্ডে গমন করেন এবং সেখানেই প্রথম ব্রাইটনের একটি পাবলিক স্কুলে ভর্তি হন।
১৮৭৯ সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইন বিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন। বলাবাহুল্য এখানে থাকাকালীন বিখ্যাত ইংরেজি সাহিত্যিক শেক্সপিয়ার সহ নানা গুণী মানুষের শরণাপন্ন হন। দীর্ঘ দেড় বছর সেখানে কাটিয়ে কোনো ডিগ্রি না নিয়েই, ব্যারিস্টারি পড়া শুরু না করেই ১৮৮০ সালে দেশে ফিরে আসেন।
প্রবন্ধ সাহিত্য
রবীন্দ্রনাথ রচিত প্রবন্ধ গ্রন্থগুলি যে কটি পর্যায়ে ভাগ করা হয় তা নিম্নে আলোচনা করা হলো
১. শিক্ষা-সমাজ-রাজনীতি:
মন্ত্রী অভিষেক (১৮৯০), সংস্কৃত শিক্ষা (দ্বিতীয় ভাগ - ১৮৯৬) আত্মশক্তি (১৯০৫), ভারতবর্ষ (১৯০৬), শিক্ষা (১৯০৮), রাজা প্রজা - (১৯০৮), স্বদেশ (১৯০৮), সমাজ (১৯০৮) কালান্তর (১৯৩৭), সভ্যতার সংকট (১৯৪১) ইত্যাদি।
২. ধর্ম ও দর্শনমূলক :
উপনিষদব্রহ্ম (১৯০১), ধৰ্ম (১৯০৯), শান্তিনিকেতন (১৯০৯), মানুষের ধর্ম (১৯৩৩), বিশ্বভারতী (১৯৫৩) ইত্যাদি।
৩. সাহিত্য সমালোচনা মূলক
সমালোচনা (১৮৮৮), প্রাচীন সাহিত্য (১৯০৭), আধুনিক সাহিত্য (১৯০৭), লোক সাহিত্য (১৯০৭), সাহিত্যের পথে (১৯৩৬), সাহিত্যের স্বরূপ (১৯৪৩)
৪. ব্যক্তিগত প্রবন্ধ :
পঞ্চভূত (১৮৯৭), বিচিত্র প্রবন্ধ (১৯০৭), লিপিকা (১৯২২), ভারত পথিক রামমোহন রায় (১৯৩৩)
৫. জীবনী ভ্রমণকথা ও পত্রসাহিত্য :-
য়ুরোপ প্রবাসীর পত্র (১৮৮১), বিবিধ প্রসঙ্গ (১৮৩৩), য়ুরোপযাত্রীর ডায়েরী (১৮৯১-৯৩), ছিন্নপত্র (১৯১২), জাপান যাত্রী (১৯১৯), ভানুসিংহের পত্রাবলী (১৯৩০), রাশিয়ার চিঠি (১৯৩১), ছেলেবেলা (১৯৪০) ইত্যাদি
*****************************************
প্রশ্নোত্তর পর্ব
১. রবীন্দ্রনাথ ঠাকুর কার কোন গ্রন্থের সমালোচনার মধ্য দিয়ে প্রবন্ধ সাহিত্য আত্মপ্রকাশ করেন?
👉 নবীনচন্দ্র মুখোপাধ্যায়ের 'ভুবনমোহিনী প্রতিভা'র সমালোচনার মধ্য দিয়ে
২. ভুবন মোহিনী প্রতিভা কোন পত্রিকায় প্রকাশিত হয়? 👉 জ্ঞানাঙ্কুর পত্রিকায়
৩. রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পূর্বে প্রকাশিত শেষ প্রবন্ধ কোনটি?
👉 সভ্যতার সংকট (১৯৪১)
৪. রবীন্দ্রনাথের লেখা সর্বপ্রথম ঐতিহাসিক প্রবন্ধ কোনটিকে বলা হয় ?
👉 ঝাঁসির রানী
৫. রবীন্দ্রনাথের প্রথম বিশুদ্ধ রাজনৈতিক প্রবন্ধ কোনটিকে বলা হয়?
👉 মন্ত্রী অভিষেক (১৮৯০)
৬. কোন শিক্ষামূলক প্রবন্ধে মানব প্রীতি ও জাতীয়তাবাদের প্রকাশ লক্ষ্য করা গেছে?
👉 আত্মশক্তি
৭. "বাংলার মাটি বাংলার জল..." গানটি রয়েছে কোন প্রবন্ধে?
👉 ভারত বর্ষ (১৯০৬)
৮. 'বাংলা শব্দতত্ত্ব' প্রবন্ধটি কাকে উৎসর্গ করেন?
👉 বিধুশেখর শাস্ত্রী
৯. "বাংলা ভাষা পরিচয় প্রবন্ধটি কাকে উৎসর্গ করেন? 👉 সুনীতিকুমার চট্টোপাধ্যায়
S০. সঞ্চয় প্রবন্ধ টি কাকে উৎসর্গ করেন ? →
👉 ব্রজেন্দ্রনাথ শীল
১১. সাহিত্যের পথে - কাকে উৎসর্গ করেন?
👉 অমিয় চন্দ্ৰ চক্রবর্তী
১২. পঞ্চভূত- প্রবন্ধটি কাকে উৎসর্গ করেন?
👉 মহারাজা জগদীন্দ্রনাথ রায়
১৩, রবীন্দ্রনাথ "য়ূরোপ প্রবাসীর পত্র' - প্রবন্ধটি কাকে উৎসর্গ করেন?
👉 জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
১৪. য়ুরোপ যাত্রীর ডায়েরি - প্রবন্ধটি কাকে উৎসর্গ করেন ?
👉 লোকেন্দ্রনাথ পালিত
১৫. ছিন্নপত্র - প্রবন্ধটি কাকে উৎসর্গ করেন?
👉 ইন্দিরা দেবী ও শ্রীশচন্দ্র মজুমদার
১৬. জাপান যাত্রী প্রবন্ধটি কাকে উৎসর্গ করেন?
👉 রামানন্দ চট্টোপাধ্যায়
১৭. রাশিয়ার চিঠি প্রবন্ধটি কাকে উৎসর্গ করেন?
👉 সুরেন্দ্রনাথ কর
১৮. বিশ্ব পরিচয় প্রবন্ধটি কাকে উৎসর্গ করেন?
👉 সত্যেন্দ্রনাথ বসু
১৯. ছন্দ - প্রবন্ধটি কাকে উৎসর্গ করে?
দিলীপ কুমার রায়
২০. প্রাবন্ধিক রবীন্দ্রনাথ কোন ধর্মে বিশ্বাসী? → মানব ধর্মে
২১. রবীন্দ্রনাথের দুটি ইংরেজি প্রবন্ধের নাম? Personalty religion of men
২২, মেঘনাদবধ কাব্যের সমালোচনা - কোন পত্রিকায় প্রকাশিত?
→ ভারতী (১৬-১৭ বছর বয়সে)
২৩. ভাষা সম্পর্কিত রবীন্দ্রনাথের দুটি প্রবন্ধের নাম? "শব্দতত্ত্ব' ও 'বাংলা ভাষা পরিচয়"
২৪. ছেলেবেলা প্রবন্ধের ইংরেজি অনুবাদ কে করেন? → মার্জারী সাইকাস
২৫. রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ কোনটি? → বিবিধ প্রসঙ্গ
২৬. দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে লেখা প্রবন্ধ কোন টি? সভ্যতার সংকট
২৭. শিক্ষকদের সঙ্গে কারখানার কলের তুলনা করেছেন কোন প্রবন্ধে?
শিক্ষার সমস্যা
২৮. রাজসিংহ উপন্যাসের সমালোচনা করেন কোন প্রবন্ধে? →
আধুনিক সাহিত্য
২৯. রবীন্দ্রনাথ উগ্র জাতীয়তাবাদের বিরোধিতা করেন কোন গ্রন্থে?
ন্যাশনালিজম
৩০. জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রনাথ কোন প্রবন্ধ গ্রন্থ বিতরণ করেছিলেন?
সভ্যতার সংকট
আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তরের জন্য আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখুন ....
অসংখ্য ধন্যবাদ

0 Comments